Saturday, June 27, 2026

৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াল তামিলনাড়ু

Date:

Share post:

লকডাউন করা হলেও করোনা সংক্রমণের রাশ এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। তাই ৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াল তামিলনাড়ু সরকার। তবে এবারের লকডাউনে শুধু মেয়াদ বৃদ্ধিই নয় আরও কঠোর নির্দেশিকা জারি করেছে সরকার।
নতুন নির্দেশিকায় সরকারের তরফে বলা হয়েছে, সমস্ত বেসরকারি কর্মীদের বাড়ি থেকেই কাজ করতে হবে। শুধুমাত্র জরুরি ভিত্তিতে কাজ করে, সেই সব সরকারি দফতরগুলোই খোলা থাকবে। জরুরি পরিষেবা বহাল থাকবে। এমনকি খাদ্য সরবরাহ পরিষেবার নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। এছাড়া সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চালু থাকবে ই-কমার্স পরিষেবা। আন্তঃরাজ্যে যাওয়ার জন্য ই-পাস অত্যাবশ্যক বলে জানানো হয়েছে।
তামিলনাড়ুতে বেলাগাম সংক্রমণের নিয়ন্ত্রণ টানতে নাজেহাল রাজ্য সরকার। শুক্রবার রাজ্যের দৈনিক সংক্রমণ ৩৬ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। স্বভাবতই সংক্রমণের ঊর্ধ্বগতিতে উদ্বেগ বেড়েছে প্রশাসনের। তাই এই লকডাউনের সিদ্ধান্ত বলে জানিয়েছে তামিলনাড়ু প্রশাসন।

Advt

Related articles

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...