Monday, April 6, 2026

ফের গোরক্ষকদের তাণ্ডব যোগীরাজ্যে, আক্রান্ত মুসলিম যুবককেই গ্রেফতার করল পুলিশ

Date:

Share post:

গোরক্ষকদের তাণ্ডবের জেরে ফের একবার সংবাদ শিরোনামে উঠে এলো যোগীরাজ্য উত্তর প্রদেশ(Uttar Pradesh)। সংখ্যালঘু’ এক মাংস বিক্রেতাকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠেছে গোরক্ষকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুরাদাবাদ(Muradabad) জেলায়। তবে বিষয়টি এখানেই শেষ নয়, উল্টে ঘটনার পর আক্রান্ত ওই সংখ্যালঘু যুবককে গ্রেফতার করার অভিযোগ উঠেছে যোগীর পুলিশের বিরুদ্ধে। অভিযুক্ত ওই গোরক্ষকদের বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।

জানা গিয়েছে, মোঃ শাকির নামে এক যুবক স্কুটারে করে ৫০ কেজি মহিষের মাংস নিয়ে ফিরছিলেন। সেই সময় ওই যুবককে আটকায় নিজেকে গোরক্ষক বলে দাবি করা মনোজ ঠাকুর ও তার সঙ্গীরা। শাকিরের ভাইয়ের অভিযোগ, স্কুটার আটকে শাকিরের কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করে অভিযুক্তরা। দিতে না পারায় লাঠি দিয়ে ব্যাপক মারধর করা হয়। গোটা ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে, শাকিরকে ঘিরে ধরে ব্যাপক মারধর করছে কয়েকজন যুবক। এই ঘটনায় অভিযুক্ত ওই গোরক্ষকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে শাকিরের ভাই। পাল্টা প্রাণী হত্যা, সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা রয়েছে এমন কাজ করা, করোনা লকডাউনের নির্দেশ অমান্য সহ একাধিক ধারায় শাকিরের বিরুদ্ধে মামলা দায়ের করে অভিযুক্তরা। এরপরই মূল অভিযুক্ত মনোজ ঠাকুরকে গ্রেপ্তার করার পরিবর্তে শাকিরকে গ্রেফতার করে পুলিশ। যদিও জামিনে মুক্তি পেয়ে বর্তমানে বাড়িতে চিকিৎসাধীন রয়েছে আক্রান্ত ওই সংখ্যালঘু যুবক।

আরও পড়ুন:সোমে হল না জামিনের ফয়সালা: আপাতত গৃহবন্দি ৪ নেতা-মন্ত্রী, শুনানি বুধে

এপ্রসঙ্গে পুলিশের তরফে জানানো হয়েছে, আমাদের কাছে একটি ভিডিও এসেছে যেখানে একজন মাংস বিক্রেতাকে মারধর করছে কয়েকজন যুবক। গোটা ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ৬ অভিযুক্তের নাম-ঠিকানা নথিভুক্ত করে তাদের খোঁজ চলছে। শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে। পাশাপাশি ন্যক্কারজনক এই ঘটনার পর, এক বিবৃতি দিয়েছেন মুরাদাবাদের সাংসদ এসটি হাসান। তিনি বলেন, আমি জানতে পেরেছি আক্রান্ত এই যুবক একটি ফ্যাক্টরি থেকে মাংস নিয়ে আসছিল। তার কাছে মাংস কেনার রশিদ ও ছিল। তারপরও মারধর করা হয়েছে তাকে। গোহত্যার নামে এই ধরনের ঘৃণ্য হিংসা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। ঈশ্বরের অশেষ কৃপা যে ওই যুবককে প্রাণে হত্যা করা হয়নি।

Advt

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...