Saturday, June 13, 2026

ইয়াস সতর্কতা : কলকাতায় বন্ধ সব ফ্লাইওভার

Date:

Share post:

ইয়াসের (Yaas) কারণে সকাল থেকেই মেঘলা আকাশ কলকাতায় (Kolkata)। সঙ্গে চলছে ঝিরঝিরে বৃষ্টি। আজ সকাল সাড়ে ১০টা নাগাদ ওড়িশার বালেশ্বর এবং ধামড়ার মাঝে আছড়ে আছড়ে পড়তে পারে ইয়াস। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় দাপট শুরু হয়ে গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ইয়াসের দাপট কলকাতায় সেভাবে পড়ার সম্ভাবনা না থাকলেও সতর্ক কলকাতা পুলিস। ইতিমধ্যে শহরের সমস্ত ফ্লাইওভার বন্ধ করে দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিস। বন্ধ করা হয়েছে শহরের ৯টি গুরুত্বপূর্ণ ফ্লাইওভার।

বন্ধ থাকবে
মা ফ্লাইওভার
উল্টোডাঙা ফ্লাইওভার
পার্কস্ট্রিট ফ্লাইওভার
চিংড়িঘাটা ফ্লাইওভার
গার্ডেনরিচ ফ্লাইওভার
তারাতলা ফ্লাইওভার
গড়িয়াহাট ফ্লাইওভার
এজেসি বোস ফ্লাইওভার
লকগেট ফ্লাইওভার

ঘূর্ণিঝড়ের কারণে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেই জন্যই এই সিদ্ধান্ত।

এর পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রায় ১২ ঘণ্টার জন্য বন্ধ কলকাতা বিমানবন্দর। সকাল ৮টা থেকে সন্ধে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরের সব কাজ। বন্ধ বিমান ওঠানামাও। বন্ধ থাকছে দুর্গাপুর বিমানবন্দরও।

যত বেলা বাড়ছে ততই মহানগরে হাওয়ার গতিবেগ বাড়ছে। তবে বৃষ্টির দাপট কোথাও বাড়েনি।

আরও পড়ুন- প্যানিক অ্যাটাক: বুদ্ধদেবের সঙ্গে একই হাসপাতালে মীরাও

Advt

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...