Sunday, March 22, 2026

রাজ্যের সঙ্গে এবার সংবাদমাধ্যমকেও এক হাত নিলেন দিলীপ

Date:

Share post:

রাজ্য সরকার যখন ইয়াস মোকাবিলায় নানা পদক্ষেপে ব্যস্ত, তখন দিলীপ ঘোষ সংবাদমাধ্যমের ভুল খবরের পাশাপাশি সরকারের ত্রুটি ধরে সমালোচনায় ব্যস্ত। মূল আক্রমণ মিডিয়ার বিরুদ্ধে।পাশাপাশি তাঁর সাফ কথা, লকডাউন করে মোটেই সংক্রমণ কমেনি। আর কী বললেন বিজেপি রাজ্য সভাপতি?

১. ইয়াস মোকাবিলায় মোটেই তিনি সরকারের প্রশংসা বা সমালোচনা কোনওটাই করেননি।

২. কৃষকনিধি সম্মান কেন্দ্রকে মোটেই দিতে নিষেধ করিনি। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছি, রাজ্যের তালিকা ভাল করে স্ক্রুটিনি করতে।

৩. রাজনৈতিক হিংসায় দলের যারা বেঘর হয়েছে তাদের তালিকা মুখ্যসচিব পাঠাতে বলেছিলেন। পাঠিয়েও উত্তর পাইনি।

৪. বিধায়কদের নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার খবর ভুল। ভোটের আগে বেশ কিছু নেতা-মন্ত্রীকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়। ভোটের পর ১০মে সেই নিরাপত্তা তোলার কথা ছিল। দিলীপ জানান, নিজে অনুরোধ করে মে পর্যন্ত তা বৃদ্ধি করেছেন।

৫. মুখ্যমন্ত্রী বলছেন, ইয়াসে বাঁধ ভেঙেছে ১৩৪টি। কোথা থেকে হিসেব পেলেন? আমরা চাই কেন্দ্র টাকা দিক সরাসরি। রাজ্যকে নয়।

৬. সুন্দরবন বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ম্যানগ্রোভ না লাগিয়ে সেখানে সরকারি দলের নেতারা ভেড়ি তৈরি করছে। রাজীব ব্যানার্জি করার চেষ্টা করায় তাঁকে সরানো হয়।

৭. রাজ্য সরকার মালদহ সহ গঙ্গা বা অন্য নদীতে বাঁধের কাজ করেনি। বৃষ্টি আসে, পাড় ভাঙে, বোল্ডার ফেলা হয়। কেন একই কাজ প্রতিবার?

৮. গত বছর মুখ্যমন্ত্রী ৫ কোটি ম্যানগ্রোভ লাগানোর কথা বলেন। অথচ এক বছরে ৫ লক্ষের বেশি লাগানো সম্ভব নয়। ম্যানগ্রোভের কী হলো, জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- অ্যাম্বুলেন্স নিয়ে করোনা রোগীদের দুয়ারে দেবশ্রী, কোভিড যোদ্ধাকে কুর্নিশ জলপাইগুড়িবাসীর


Advt

Related articles

জনসমুদ্রে প্রার্থীরা! রবিবাসরীয় প্রচারে জেলায় জেলায় ঝোড়ো ব্যাটিং তৃণমূলের 

প্রার্থী তালিকা ঘোষণা হতেই প্রচারের ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তালিকা প্রকাশের পর প্রথম রবিবারেই...

সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

সোমবার বিকেলে প্রকাশিত হবে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার শিপিং কর্পোরেশন ভবনে বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার...

কমিশনের সাহায্যে রাষ্ট্রপতি শাসনের চেষ্টা! কবিতা-গান-যুক্তিতে প্রতিবাদ গণমঞ্চের

নির্বাচনের আগে বাংলার প্রশাসনকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের বিজেপি সরকারের। হাতিয়ার নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে এবার নির্বাচন...

শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর পুলিশ, জেলায় জেলায় পরিদর্শনে অফিসাররা

ভোট ঘোষণার (West Bengal elections) পরেই প্রশাসনিক মহলে শীর্ষস্তর থেকে জেলাস্তরে ইচ্ছা অনুযায়ী ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন...