Thursday, June 25, 2026

প্রধানমন্ত্রীর বৈঠকে মুখ্যমন্ত্রী না থাকায় তির্যক মন্তব্য দিলীপের

Date:

Share post:

ইয়াস মোকাবিলায় প্রথমে রাজ্য প্রশাসনের ভূমিকার প্রশংসা করলেও ফের অভিযোগের আঙুল তুললেন বিজেপি (Bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রধানমন্ত্রীর বৈঠকে মুখ্যমন্ত্রীর না থাকা নিয়েও তীর্যক মন্তব্য করেন তিনি। ইয়াসের প্রভাবে হলদিয়া পুরসভার হলদি নদীর তীরবর্তী এলাকার যে সব গ্রাম প্লাবিত হয়েছে সে এলাকাগুলি ঘুরে দেখলেন ও ত্রিপল বিলি করলেন বিজেপির রাজ্য সভাপতি। প্রথমে তিনি হলদিয়ার বিষ্ণুরামচক এলাকায় যান সেখানের মানুষের সঙ্গে কথা বলেন। ইয়াসের ক্ষয়ক্ষতি নিয়ে প্রধানমন্ত্রীর কলাইকুন্ডায় বৈঠক করেন। সেই বৈঠকে থাকেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যদিও ত্রাণ নিয়ে আলাদাভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মমতা। মুখ্যমন্ত্রীর উপস্থিত না হওয়া নিয়ে দিলীপ ঘোষের অভিযোগ, “উনি ইগোকে বড় করে দেখছেন। মানুষদের কথা ভাবছেন না”। হলদিয়ার (Haldia) বিষ্ণুরাম চক, হলদিয়া ভবনের কাছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন বিজেপি রাজ্য সভাপতি। প্রায় ৩০০ উদ্বাস্তু পরিবারের পরিবারকে ত্রিপল দেন তিনি। ছিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল।

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...