Saturday, April 4, 2026

হোয়াটসঅ্যাপ মেসেজ নিয়ে ভুয়ো খবর ছড়াচ্ছে, সতর্ক থাকুন

Date:

Share post:

কেন্দ্রের (central govt) নতুন তথ্য প্রযুক্তি আইন (IT law) এবং টুইটার, ফেসবুকের সঙ্গে আইনি সংঘাতের পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অসতর্কতার সুযোগ নিয়ে ছড়াচ্ছে বেশ কিছু ভুয়ো খবর (fake news)। যাচাই না করে এধরনের খবর বিশ্বাস বা শেয়ার করতে নিষেধ করা হচ্ছে সরকারি স্তরে। যেমন, এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে (WhatsApp) ঘুরে বেড়ানো একটি মেসেজে বলা হচ্ছে, কেন্দ্রীয় সরকার আমাদের পাঠানো মেসেজগুলোর ওপর কড়া নজরদারি চালাচ্ছে। এতদিন দুটি নীল টিক চিহ্ন দেখলে বোঝা যেত বার্তাপ্রাপক ব্যক্তি বার্তাপ্রেরকের মেসেজ, ছবি বা ভিডিও দেখেছেন কিনা। নতুন ভাইরাল মেসেজটিতে বলা হচ্ছে, দুটির জায়গায় যদি তিনটি নীল টিক চিহ্ন দেখা যায়, তার অর্থ সরকারও সেই মেসেজ দেখেছে। আর যদি দুটি নীল আর একটি লাল টিক চিহ্ন থাকে, তার অর্থ সরকার বার্তাপ্রেরকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। একটি নীল আর দুটি লাল টিকের অর্থ, সরকার সংশ্লিষ্ট গ্রাহকের বিষয়ে সমস্ত তথ্য জোগাড় করছে। আর তিনটেই লাল চিহ্ন হওয়ার অর্থ, সরকার গ্রাহকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে ফেলেছে।

আরও পড়ুন-নারদ-মামলার বিচার-পদ্ধতি নিয়ে আপত্তি জানিয়ে প্রধান বিচারপতিকে চিঠি বিচারপতির

প্রকৃত ঘটনা হল, হোয়াটসঅ্যাপে প্রচার হওয়া এই মেসেজটি আদ্যোপান্ত ভুয়ো। সরকার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের মেসেজ, ছবি কিংবা ভিডিওতে এখন কোনওরকম নজরদারি করছে না। বছরখানেক আগেও এমন একটি বার্তা হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়েছিল। সেবারও তা ভুয়ো বলে প্রমাণিত হয়।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...