Saturday, April 4, 2026

নারদ-মামলার বিচার-পদ্ধতি নিয়ে আপত্তি জানিয়ে প্রধান বিচারপতিকে চিঠি বিচারপতির

Date:

Share post:

নারদ-মামলায় গুরুত্বপূর্ণ মোড়৷ হাইকোর্টে এমন ঘটনা নজিরবিহীন ৷

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল-সহ নারদ মামলার শুনানির জন্য গঠিত বৃহত্তর বেঞ্চের পাঁচ বিচারপতিকেই চিঠি দিলেন হাইকোর্টেরই বিচারপতি অরিন্দম সিংহ৷
ওই চিঠিতে বিচারপতি সিংহ লিখেছেন, নারদ মামলা স্থানান্তর নিয়ে CBI যে আবেদন জানিয়েছে, সেই আবেদন ‘রিট-মামলা’ হিসাবে শুনানি হতে পারেনা ৷” হাইকোর্ট যেভাবে ওই আর্জি একটি ‘রিট-মামলা’ হিসাবে শুনছে, তাতে আপত্তি জানিয়েছেন বিচারপতি সিংহ৷

আরও পড়ুন-কলাইকুণ্ডায় রাজ্যপাল-শুভেন্দুকে ডেকে প্রধানমন্ত্রীর বন্যা-রাজনীতি

প্রসঙ্গত, CBI নারদ মামলা স্থানান্তর নিয়ে ৪০৭ ধারায় যে আবেদন জানিয়েছে, সেই আবেদন ‘রিট-মামলা’ হিসাবে গ্রহণ করেছে আদালত৷ সেই মামলার শুনানির চলছে৷ এই বিষয়েই আইনি-আপত্তি জানিয়েছেন বিচারপতি সিংহ৷ তিনি বলেছেন, CBI-এর এই আবেদন ‘রিট মামলা’ হিসাবে গ্রহণ করা যায়না৷ চিঠিতে তিনি লিখেছেন, ” এই সিদ্ধান্তের ফলে কলকাতা হাইকোর্টের ভাবমূর্তি নষ্ট হতে পারে৷ প্রয়োজনে হাইকোর্টের ‘ফুল বেঞ্চ’-এ এ বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে৷

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...