Friday, April 3, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে আজ কলাইকুণ্ডা যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতে আজ কলাইকুন্ডা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ইয়াসের ক্ষয়ক্ষতি দেখতে দুদিনের সফরের বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার নবান্ন থেকে জানিয়ে ছিলেন । মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) কলাইকুণ্ডাতে মিটিং ডেকেছেন। উনি ওড়িশা থেকে ফেরার পথে কলাইকুণ্ডায় নামবেন। “আমি আর মুখ্যসচিব আগেই পরিদর্শনের পরিকল্পনা করেছি। হিঙ্গলগঞ্জ যাব। ওখানে জেলাশাসক-পুলিস সুপারের থেকে রিপোর্ট নেব। তারপর সাগর হয়ে কলাইকুণ্ডায় যাব।”

শুক্রবার, হেলিকপ্টারে (Helicopter) গিয়ে হিঙ্গলগঞ্জ, সাগর এবং দিঘার দুর্গত এলাকা পরিদর্শন করে প্রশাসনিক বৈঠক করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। বুধবারই নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর এই সফরসূচির কথা জানান রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Benarjee)। কিন্তু প্রধানমন্ত্রী আচমকাই রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শন করতে আসার কথা জানানোয় সেই সফরসূচি কিছুটা পরিবর্তন হয়। শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ করে দিঘায় যাবেন মুখ্যমন্ত্রী। শুক্রবার রাতে দিঘায় প্রশাসনিক আধিকারিদের সঙ্গে বৈঠক করে ক্ষয়ক্ষতি সম্পর্কে খোঁজ নেবেন। সে ক্ষেত্রে শনিবার সকালে দিঘার বিপর্যস্ত এলাকা পরিদর্শনে যেতে পারেন মমতা।

Advt

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...