Wednesday, June 24, 2026

তিন আইপিএস-কে যেতে দেয়নি নবান্ন, আলাপনে কী সিদ্ধান্ত?

Date:

Share post:

প্রশাসনিক সিদ্ধান্ত হলেও রাজ্য রাজনীতিতে এখন সবচেয়ে চর্চিত বিষয় হল আচমকা মুখ্যসচিবের দিল্লিতে বদলি। শুক্রবার সন্ধেবেলায় হঠাৎই দিল্লি তলব করা হয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Banerjee)। এখন প্রশ্ন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যাকে নর্থ ব্লকে গিয়ে কাজে যোগ দেওয়ার ছাড়পত্র দেবেন? অনেকের মতে, নবান্নের তরফে আলাপনকে দিল্লি যাওয়ার ছাড়পত্র দেওয়ার সম্ভাবনা কম। কারণ, এর আগেও রাজ্যের তিন আইপিএস (Ips) অফিসারকে ডেকে পাঠিয়েছিল কেন্দ্র। তখন কিন্তু তাঁদের ছাড়পত্র দেয়নি রাজ্য সরকার। এখনও তাঁরা রাজ্যেই রয়েছেন। সেই উদাহরণ সামনে দেখে অনেকেই মনে করছেন, আলাপনের ক্ষেত্রেও নবান্ন (Nabanna) তেমন সিদ্ধান্ত হতে পারে।

তবে, এখানে প্রশ্ন হচ্ছে যদি আলাপনকে নবান্ন যেতে না দেয় তাহলে কী কী পদক্ষেপ হতে পারে? প্রশাসনের একাংশের মতে, মুখ্যসচিব কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে সময় চেয়ে নিতে পারেন। রাজ্য সরকার তারমধ্যে আইনি পরামর্শও নিতে পারে। তবে সবটাই নির্ভর করছে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের উপর। এ বিষয়ে শনিবার বিকেলে তিনি সাংবাদিক বৈঠক করবেন বলে সূত্রের খবর।

Pp

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...