Saturday, April 4, 2026

কেন্দ্র-রাজ্য সংঘাতটা হল কোথায়? প্রশ্ন প্রাক্তন আমলা জহর সরকারের

Date:

Share post:

১৯৫৪ সালের আইএএস ক্যাডার আইনের ৬/১ ধারা আলাপন বন্দ্যোপাধ্যায়ের উপর প্রযোজ্য হয় না। কেন? প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকার ঠোঁট কাটা হিসাবেই পরিচিত। তাঁর স্পষ্ট কথা, রাজ্যের কোনও ক্যাডারকে যদি কেন্দ্র নিতে চায় তাহলে, ১. রাজ্যের অনুমতি নিতে হবে, ২. রাজ্যের ছাড়পত্র দরকার, ৩. সিদ্ধান্ত হবে আলোচনার ভিত্তিতে, ৪. খোদ আইএএস ক্যাডাররের সম্মতিও দরকাত। এটা ১৯৫৪ সালের নিয়ম। পরে এই ধারায় একটি উপধারা যোগ করা হয়েছে। তা’হল, কেন্দ্র-রাজ্য সঙ্ঘাত হলে কেন্দ্রের নির্দেশই মানতে হবে।

আরও পড়ুন-ইন্ডাস্ট্রিকে বাঁচাতে আগামিকাল থেকেই প্রত্যেক শিল্পী, কলাকুশলীর টিকাকরণ শুরু বলিউডে

এখানেই প্রশ্ন তুলেছেন প্রাক্তন আমলা জহর সরকার, কেন্দ্র-রাজ্য সঙ্ঘাতটা হলো কোথায়? কেন্দ্র দিল্লিতে যোগ দিতে বলেছে। মুখ্যমন্ত্রী কেন্দ্রকে অনুরোধ করে বলেছেন, ওকে এখানে থাকতে দিন। এরমধ্যে সঙ্ঘাতটা এলো কোথায়? সঙ্ঘাত হলে তো কেন্দ্র বা রাজ্য সরকারকে বলতে হবে, সঙ্ঘাত হয়েছে। রাজনীতির ময়দানে যে যাই বলুন না কেন সরকারি খাতায় সে নিয়ে কোনও সঙ্ঘাতের বাতাবরণ নেই। ফলে এই আইন আলাপন বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে কী করে? একই প্রশ্ন অন্য আমলাদের।

Advt

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...