Friday, April 3, 2026

ফের দাম বাড়ল জ্বালানির, কলকাতায় পেট্রোল ১০০-র দোরগোড়ায়

Date:

Share post:

রুটিন মেনেই ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের।তরল সোনার দামবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। আজ কলকাতায় পেট্রোলের দাম ২৫ পয়সা বেড়ে লিটারপ্রতি ৯৪ টাকা ৫০ পয়সা হয়েছে। ডিজেলের দাম বেড়েছে লিটারে ২৩ পয়সা। কলকাতায় ডিজেলের নতুন দাম হয়েছে ৮৮ টাকা ২৩ পয়সা। গতকাল ২৮ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছিল লিটারপ্রতি ৯৪ টাকা ২৫ পয়সা। ডিজেলের দাম লিটারে ২৬ পয়সা বেড়ে হয়েছিল ৮৮ টাকা।
গত শনিবার কলকাতায় ২৫ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয় লিটারপ্রতি ৯৩ টাকা ৯৭ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারে ২৮ পয়সা। কলকাতায় ডিজেলের নতুন দাম হয় ৮৭ টাকা ৭৪ পয়সা। চলতি মে মাসেই এখনও পর্যন্ত ১৬ দিন পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। ২১ এর বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করার একদিন পর অর্থ্যাৎ, ২৭ ফেব্রুয়ারি দাম বেড়েছিল পেট্রোল-ডিজেলের। এরপর দুই মাসের বিরতির পর ভোটপর্ব মিটতেই রুটিন মেনেই লাগাতার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের। অতিমারি আবহে নিত্যদিন পেট্রোলের দাম বাড়ায় শাকসব্জীর ও অনান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করছে অর্থনীবিদরা।

Advt

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...