Saturday, April 4, 2026

মহানগরে আজও বৃষ্টির পূর্বাভাস, কোথাও মাঝারি কোথাও মুষলধারে বর্ষণের সম্ভাবনা

Date:

Share post:

মঙ্গলবার সকাল থেকেই আকাশের মুখ ভার। আগামী ২৪ ঘণ্টা কলকাতার (cloudy weather of Kolkata) আকাশ এরকমই মেঘলা থাকবে। তবে মাঝে মাঝে সূর্যের দেখা মিললেও মিলতে পারে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও মাঝারি। কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ(medium or heavy rainfall) মুষলধারে বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে। (Alipur Weather Office)। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ । তাই সারাদিন গুমোট এবং অস্বস্তিভাব থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রির কাছাকাছি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা ছাড়াও এ দিন এদিন বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়াতেও। তবে এই বৃষ্টি বর্ষার বৃষ্টি নয় বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে। তবে সুপার সাইক্লোন ইয়াসের (super cyclone yaas) কুপ্রভাব পড়েছে বাংলার বাংলার ঋতুচক্রে। কেরলেও। তাই বর্ষা খানিকটা পিছিয়েছে। নির্ধারিত সময় ১ জুন নয়, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমনী হতে চলেছে ৩ জুন। অর্থাৎ নির্দিষ্ট সময়ে২ দিন দেরিতে। যদিও আবহাওয়াবিদদের দাবি, বর্ষার আগমন এবং সময়কাল নিয়ে এখনই নির্দিষ্ট করে কিছু বলা ঠিক নয়। কারণ এটি সম্পূর্ণভাবে নির্ভর করছে আবহাওয়ার গতিবিধির ওপর। এদিকে জানা গিয়েছে, শুধুমাত্র ইয়াসের প্রভাবেই মে মাসে কলকাতায় ৩৮৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে । গত ২০ বছরে মে মাসে কলকাতায় এত বৃষ্টি আগে কখনও হয়নি।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...