Wednesday, June 24, 2026

আবার ট্যারেন্টুলা! বিষাক্ত ছোবলে মৃত্যু যুবকের

Date:

Share post:

ফের শহরে ট্যারেন্টুলা আতঙ্ক! এবার উলুবেড়িয়ার কাঁটাগাছি রায়দিঘি এলাকায়। এলাকার মানুষের অভিযোগ, দিন ২০ আগে একটি কালো লোমশ মাকড়সার কামড়ে মৃত্যু হয়েছিল সেখ সাজিবুর রহমান নামের ২৭ বছরের এক যুবকের। তখন থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার ফের ওই এলাকার একটি ভাঙা বাড়ি থেকে ১০-১২টি একই ধরনের মাকড়সা বেরিয়ে আসে। এলাকার মানুষেরা ওই মাকড়সাগুলিকে উদ্ধার করে বন দফতরে খবর দেয়। পরে বন দফতরের লোক এসে ওই মাকড়সাগুলিকে উদ্ধার করে নিয়ে যায়।

মাকড়সার কামড়ে এলাকার ওই যুবকের মৃত্যুর পর থেকেই আতঙ্কিত গ্রামবাসী। এরপরেও গ্রামের একাধিক এলাকা থেকে ওই ধরনের মাকড়সা দেখা গিয়েছে। মঙ্গলবার একসঙ্গে ১০-১২টি একই ধরনের মাকড়সা বেরোনোর পর থেকেই আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। খুব জরুরি কাজ না থাকলে সন্ধার পর কেউই বাড়ি থেকে বের হচ্ছেন না। একান্ত‌ই বেরোতে হলে পা ঢাকা বুট পরেই বাইরে বেরোচ্ছেন। এলাকায় স্প্রে করা হচ্ছে কীটনাশক। বন দফতরের কর্মীরা জানিয়েছেন এটা ট্যারেন্টুলা কিনা সেটা এখন‌ই বলা যাবেনা। বন দফতরে নিয়ে যাওয়ার পরে পরীক্ষা করার পর জানা যাবে এটি কি ধরনের মাকড়সা। প্রশাসনের তরফ থেকে সকলকে আতঙ্কিত না হ‌ওয়ার আবেদন জানানো হচ্ছে।

আরও পড়ুন- “নিরুদ্দেশ” রাজীব খোঁজ নেন না রুদ্রনীল-বৈশালীদের, ফোন ধরেন না বিজেপি নেতাদের

Advt

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...