Saturday, March 14, 2026

শুভেন্দুকে বিরোধীনেতা মানতে নারাজ দলের ৩৪ বিধায়ক, চরম সিদ্ধান্তের হুমকি

Date:

Share post:

গেরুয়া অন্দরের খবর, এবার শুভেন্দু অধিকারীকে নিয়ে দলে আদি-নব বিবাদ চরমে উঠেছে। দলের তরফে এই শুভেন্দুকেই বিধানসভায় বিরোধী দলনেতা মনোনীত করা হয়েছে৷ আর শুভেন্দুকে ওই পদে মানতে নারাজ বিজেপির সদ্যনির্বাচিত ৩৪ বিধায়ক৷ দলের অভ্যন্তরীণ সমীকরণে এদের অনেকের সঙ্গেই রাজ্য সভাপতির সম্পর্ক ভালো৷ এই ৩৪ বিধায়ক রাজ্যনেতাদের জানিয়েছেন, শুভেন্দুকে বিরোধী দলনেতা হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়৷ আদি বিজেপির কেউ হোন বিরোধী দলনেতা৷ বিধায়করা তাঁদের এই বক্তব্য দিল্লিকে জানিয়ে দিতে বলেছেন রাজ্য নেতাদের৷

আরও পড়ুন:একবার TET পাস করলে আর বসতে হবে না পরীক্ষায়, সার্টিফিকেট আজীবন বৈধ

বিক্ষুব্ধ বিধায়কদের বক্তব্য, হাই কম্যাণ্ডকে ভুল বুঝিয়ে, চাপ সৃষ্টি করে শুভেন্দু এই পদ আদায় করেছে৷ দলের শীর্ষনেতৃত্ব একতরফা সিদ্ধান্ত নিয়েছে৷ বিধায়কদের সঙ্গে আলোচনা না করে শুভেন্দুকে চাপিয়ে দিয়েছে৷ ৩৪ জন বিজেপি বিধায়কের দাবি, এখনই শুভেন্দু অধিকারীকে সরিয়ে বিরোধী দলনেতা করা হোক আদি বিজেপির কোনও বিধায়ককে৷ নতুবা গণ ইস্তফা বা দলত্যাগের পথে হাঁটতে পারেন ক্ষুব্ধ গেরুয়া-বিধায়করা৷

Advt

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...