Saturday, April 4, 2026

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে শীঘ্রই বাংলায় ঢুকছে বর্ষা

Date:

Share post:

ভ্যাপসা গরমে অতিষ্ট রাজ্যবাসী। প্রখর রোদের তাপ। এরই মধ্যে হাওয়া অফিসের পূর্বাভাস, নিম্নচাপের জেরেই পশ্চিমবঙ্গে ঢুকবে বর্ষা। জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে কেরলে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। পূর্বাভাস অনুযায়ী কেরল উপত্যকায় বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয়ে যায় বৃষ্টি।

হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের জেরেই বাংলায় ঢুকবে বর্ষা। ১১ জুন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে এই নিম্নচাপ। হাওয়া অফিস জানিয়েছে, কেরলে বর্ষা ঢুকে গিয়েছে। টানা ৪ মাস ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগেও জানিয়েছিল ফের আরও একবার বলা হয়েছে ১০১ শতাংশ বৃষ্টিপাত হবে অর্থাৎ স্বাভাবিক বৃষ্টিপাত হবে দেশে। তবে স্বাভাবিক বৃষ্টিপাত হবে না উত্তর-পূর্ব ভারতে।

সম্প্রতি তৌকট ঘূর্ণিঝড়ের কারণে ভারী বৃষ্টিপাত হয় কেরল সহ দক্ষিণ পশ্চিম উপকূলবর্তী এলাকায়। কিছুদিন আগে ইয়াস তাণ্ডব দেখায় দিঘা ও ওড়িশার সীমান্তবর্তী এলাকায়। হাওয়া অফিস আগাম জানিয়েছে, একেবারে বর্ষার কোর জোন এবং মধ্য ভারতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবছর বর্ষার বলয় সক্রিয় এবং বঙ্গোপাসগরের উপর নিম্নচাপ বলয় তৈরি হলে এবছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-দ্রুত নিষ্পত্তি করতে বেআইনি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে সমস্ত মামলা এবার হাইকোর্টে

হাওয়া অফিসের কর্তারা জানিয়েছেন, সাধারণত বৃষ্টির পরিমাণ ৯৬ থেকে ১০৪ শতাংশের মধ্যে থাকলেই সেটিকে স্বাভাবিক বলা হয়। সেই গড়ের হিসাবেই দেখা গিয়েছে ৪ শতাংশের হেরফের ভারতে বৃষ্টি হতে পারে ১০১ শতাংশের মতো। রিপোর্টে বলা হয়েছে, উত্তর ভারতে ৯২ থেকে ১০৮ শতাংশ, বৃষ্টি হতে পারে উত্তর ভারতে, দক্ষিণ ভারতে ৯৩ থেকে ১০৭ শতাংশ বৃষ্টি হতে পারে মধ্য ভারতে সর্বোচ্চ ১০৬ শতাংশ বৃষ্টি হতে পারে ও উত্তর ভারতে সর্বোচ্চ ৯৫ শতাংশ বৃষ্টি হতে পারে।

বৃষ্টির পরিমাণ বেশি বা কম বিচারের জন্য দীর্ঘকালীন গড়কে মানদণ্ড হিসাবে ধরা হয়। গত ১০ বছরে বৃষ্টির পরিমাণের গড় করে এই মানদণ্ড ঠিক করা হয়। ১৯৬১ থেকে ২০১০ সালের গড় হিসাব করলে দেখা যাবে, ভারতে স্বাভাবিক বৃষ্টির শতাংশের বিচারে ৮৮। তার থেকে সামান্য বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এ বছর।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...