Friday, April 3, 2026

ফাঁকা স্টেডিয়ামে গ্যাসকেটকে উড়িয়ে দিয়ে ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে নাদাল

Date:

Share post:

ফেঞ্চ ওপেনের (french open )তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন রাফায়েল নাদাল( Rafael Nadal)। বৃহস্পতিবার রাতে তিনি হারালেন রিচার্ড গ্যাসকেটকে। ম‍্যাচের ফলাফল ৬-০, ৭-৫, ৬-২ । নিজের জন্মদিনের দিন রোলাঁ গারোর দুরন্ত ম‍্যাচ খেললেন রাফা।

বৃহস্পতিবার রাফায়েল নাদালের ছিল জন্মদিন। পরিবার, বন্ধু-বান্ধবদের থেকে দূরে থাকলেও, এই বছরের জন্মদিনটা অন‍্যভাবে বিশেষ  করে তুললেন নাদাল।

বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডের ম‍্যাচে দুরন্ত খেললেন নাদাল। প্রথম সেটে ৬-০ তে গ্যাসকেটকে উড়িয়ে দেন রাফা। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন গ্যাসকেটক। কিন্তু ৫-৭ সেটটি তিনি হেরে যান। তৃতীয় সেটে  ৬-২ বিশ্বের সাত নম্বর তারকাকে উড়িয়ে দেন নাদাল।

ম্যাচের পর নাদাল বললেন, “প্রথম সেটে দারুণ খেলেছি। আমার মতে, সুরকির কোর্টে এ মরসুমে অন্যতম সেরা ম্যাচ খেললাম। কোনও ভুল করিনি, পরপর উইনার মেরেছি। এবারেও একটা ইতিবাচক অনুভূতি হচ্ছে। দর্শকদের সামনে খেলতে পারলে ভাল লাগত।”

আরও পড়ুন:টোকিও অলিম্পিক্সের আগে ডোপ পরীক্ষায় ধরা পড়লেন ভারতীয় এক কুস্তিগীর

Advt

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...