Sunday, March 22, 2026

Breaking: BJP অশোক লাহিড়িকে চাইলেও স্পিকার সিদ্ধান্ত নেবেন

Date:

Share post:

PAC প্রধান নিযুক্ত করতে পারেন মুকুল রায়কে

বিধানসভায় বিরোধী দলনেতা এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে নিয়োগের রীতিনীতি আলাদা।

বিরোধী দলনেতা বিরোধী দল থেকে নির্বাচিত। সেই নামকেই স্বীকৃতি দেন স্পিকার।

আর পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ রীতি অনুযায়ী বিরোধীরা পান। তবে এই নিয়োগে স্পিকারের ভূমিকা আছে। অতীতে এনিয়ে স্পিকার বনাম বিরোধীপক্ষ তরজার নজিরও আছে।

এই পরিস্থিতিতে, BJP সূত্রে খবর তারা অশোক লাহিড়ির নাম PAC Chairman পদে দিতে চায়। এমনিতেই বিরোধী দলনেতা হিসেবে Shuvendu Adhikariর মনোনয়ন নিয়ে আদি বনাম তৎকাল শিবিরের লড়াই তুঙ্গে। এরপর PAC শীর্ষপদে মুকুল রায়কে চান না আদিরা। অশোক লাহিড়ি আদি না হলেও তিনি তৃণমূল থেকে আসা নন এবং অর্থনৈতিক বিশেষজ্ঞ। বিজেপি চাইবে তাঁকে ঐ মর্যাদাপূর্ণ পদে বসাতে। অন্যদিকে বিধানসভা সূত্রে খবর, বিজেপি যাকেই চাক Speaker Biman Banerjee এই পদে Mukul Roy কে নিয়োগ করে দিতে পারেন। তাতে বিরোধী দলকেও পদ দেওয়া হল, আবার বিজেপিতে এই নিয়ে মহাপ্রলয় শুরু হবে। তবে ঠিক কী হতে চলেছে তা এখনও স্পষ্ট নয়।

Advt

https://youtu.be/-ZE9J0-bVXo

 

Related articles

জনসমুদ্রে প্রার্থীরা! রবিবাসরীয় প্রচারে জেলায় জেলায় ঝোড়ো ব্যাটিং তৃণমূলের 

প্রার্থী তালিকা ঘোষণা হতেই প্রচারের ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তালিকা প্রকাশের পর প্রথম রবিবারেই...

সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

সোমবার বিকেলে প্রকাশিত হবে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার শিপিং কর্পোরেশন ভবনে বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার...

কমিশনের সাহায্যে রাষ্ট্রপতি শাসনের চেষ্টা! কবিতা-গান-যুক্তিতে প্রতিবাদ গণমঞ্চের

নির্বাচনের আগে বাংলার প্রশাসনকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের বিজেপি সরকারের। হাতিয়ার নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে এবার নির্বাচন...

শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর পুলিশ, জেলায় জেলায় পরিদর্শনে অফিসাররা

ভোট ঘোষণার (West Bengal elections) পরেই প্রশাসনিক মহলে শীর্ষস্তর থেকে জেলাস্তরে ইচ্ছা অনুযায়ী ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন...