Wednesday, June 24, 2026

বিচিত্র মামলা, CBI কি ‘Alice in Wonderland’ তকমা লাগাতে চায় গায়ে? প্রশ্ন সিংভির

Date:

Share post:

“বিচিত্র পদ্ধতিতে এই নারদ- মামলা চলছে৷ মামলা স্থানান্তরের আবেদন করতে গেলেও তো তার সঙ্গে হলফনামা দাখিল করতে হয়। CBI কি তা জানেনা ? CBI-এর ই-মেল কিভাবে মামলা স্থানান্তরের আবেদন হিসাবে বিবেচ্য হবে ? এ তো বড় মজার বিষয়৷ CBI কি শেখাতে চাইছে ? ওরা কি নিজেদের গায়ে ‘Alice in Wonderland’ তকমা দেওয়ার চেষ্টা করছে?”

 

হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে নারদ- মামলার সওয়ালে বুধবার এই প্রশ্ন তুলেছেন অভিযুক্তদের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি৷

 

◾ সিংভি – মামলা স্থানান্তর করা হলে অভিযুক্তদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই CBI-কে প্রমাণ করতে হবে যে মারাত্মক চাপের কারণেই এই মামলা স্থানান্তর করা প্রয়োজন।

 

◾সিংভি – তৃণমূল নেতাদের জামিন মঞ্জুর করার সময় বিচারক সজ্ঞানেই ছিলেন। তিনি তার নির্দেশনামায় সবকিছুর উল্লেখ করেছেন৷

 

◾সিংভি – সমস্ত পক্ষের সব বক্তব্য নথিবদ্ধ করার পর CBI-এর বিশেষ আদালতের বিচারক তার রায়দান করেছেন। শুধুমাত্র বিক্ষোভের কারণে তার নির্দেশকে ত্রুটিপূর্ণ বলা যায় না। ৭ পৃষ্ঠার রায়ে মাননীয় বিচারক কি কথাও বলেছেন যে তাঁকে ভয় দেখানো হয়েছে?

 

◾সিংভি – অভিযোগ দায়ের হওয়ার ৬ বছর পরে এই ৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং সেটাও এই করোনা পরিস্থিতির মধ্যেই। একটা সাধারন জ্ঞান তো CBI-এর থাকবে।

 

◾এর পর বৃহত্তর বেঞ্চ CBI-কে বলে, প্রয়োজন হলে ১৭ মে’র CCTV ফুটেজ পেশ করতে হবে৷

 

◾CBI-এর কৌঁসুলি মেহেতা – CCTV ফুটেজ জমা দিতে আমরা প্রস্তুত৷

 

 

 

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...