Saturday, April 4, 2026

অসুস্থ মুকুলকে সাংবাদিকদের প্রশ্নবাণ থেকে আড়াল করলেন তৃণমূলনেত্রী

Date:

Share post:

প্রথমে নিজের জন্য বড় চেয়ার সরিয়ে দিলেন। তারপর দলে যোগ দেওয়া অসুস্থ মুকুলকে সাংবাদিকদের প্রশ্নবাণ থেকে আড়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, মুকুলের সঙ্গে দলের কোনও মতবিরোধ ছিল না। মুকুলের শরীরটা খারাপ। বিজেপিতে থাকলে শরীর আরও খারাপ হয়ে যেত। ঘরের ছেলে ঘরে ফিরল।

মুকুল অসুস্থ। স্ত্রী একমো সাপোর্টে রয়েছেন। এই অবস্থায় প্রাক্তন রেলমন্ত্রী যে স্বস্তিবোধ করছেন না, বুঝেছিলেন নেত্রী। তাই শুরু থেকেই মুকুলের হয়ে চালিয়ে ব্যাট করা শুরু করেন। পরিষ্কার বলেন, ভোটের সময় ও আমাদের বিরুদ্ধে একটাও কথা বলেনি। অভিষেকের সঙ্গেও কোনও মতবিরোধ ছিল না। বারবার দলবদল কেন? মুকুল উত্তর দেওয়ার মাঝেই নেত্রী বলেন, মুকুল আগে গিয়েছিল। ওর বিষয়টা আলাদা। পুরনো সঙ্গী দলে ফেরার পর তৃণমূলনেত্রীর স্বগতোক্তি, ওল্ড ইজ অলওয়েজ গোল্ড।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...