Saturday, June 27, 2026

আঙ্কেলজি, দয়া করে আর ফিরবেন না’, রাজ্যপালকে ফের খোঁচা মহুয়া মৈত্রের

Date:

Share post:

রাজ্যপাল জগদীপ ধনকড়কে ফের টুইটে বিঁধলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ ধনকড়কে নিশানা করে এক টুইটে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র লিখেছেন, “আঙ্কলজি বলেছেন যে, তিনি দিল্লি যাচ্ছেন। বাংলার রাজ্যপাল সাহেব, দয়া করে আর ফিরবেন না।”

Mahua Moitra (@MahuaMoitra) Tweeted:
Uncleji going to Delhi on June 15th he says…

Do us a favour WB Governor Sahib – don’t come back. https://twitter.com/MahuaMoitra/status/1404860059075551234?s=20

 

রাজ্যপাল দিল্লি গিয়েছেন৷ জানা গিয়েছে, রাজধানীতে ৩ দিন থাকবেন৷ তবে ওখানে নিজের কর্মসূচির কথা জানাননি। শোনা যাচ্ছে, তিনি না’কি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারেন৷ রাজ্যের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও বৈঠক হতে পারে। সবটাই জল্পনা৷ দিল্লি যাওয়ার আগে স্বভাব মতো ফের একবার তোপও দেগেছেন মুখ্যমন্ত্রীর উদ্দেশে।

রাজনৈতিক মহলের ব্যাখ্যা, চমক দিতে চাইছেন নাটুকে রাজ্যপাল। সোমবার রাজভবনে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকে নাটক ছিলো। মঙ্গলবার নাটক করেই দিল্লি যাত্রার ঘোষণা করেন। টুইট করেই দিল্লির বিমান ধরেন ধনকড়৷ দিল্লিতে কার কার সঙ্গে রাজ্যপাল দেখা করবেন, তা জানানোও হয়নি নাটক করেই।

ওদিকে মুখ্যমন্ত্রীকে ফের কড়া চিঠি দিয়েছেন রাজ্যপাল৷ তাঁরই ফাঁকে ধনকড়কে টুইট করে মহুয়া মৈত্র অনুরোধ জানালেন, “আঙ্কলজি, দয়া করে আর ফিরবেন না”৷

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...