Saturday, April 4, 2026

‘আলোচনা ইতিবাচক’, কয়লামন্ত্রী জোশীর সঙ্গে সাক্ষাৎ সেরে টুইট ধনকড়ের

Date:

Share post:

ভোট পরবর্তী হিংসা(post poll violation) নিয়ে রাজ্য সরকারের(state government) বিরুদ্ধে সংঘাত জারি রেখেই সম্প্রতি তিনদিনের দিল্লি সফরে গিয়েছেন রাজ্যপাল(governor) জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। বুধবার তাঁর দিল্লি সফরের প্রথম দিনে তিনি সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় কয়লা ও সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশীর(Prahlad Joshi) সঙ্গে। এদিন দীর্ঘক্ষন দুজনের মধ্যে নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বৈঠক শেষে এক টুইট করে রাজ্যপাল জানিয়েছেন, ‘ইতিবাচক আলোচনা হয়েছে দুজনের মধ্যে।’

আরও পড়ুন:Breaking: জেরায় মিঠুনের যুক্তিতে অসঙ্গতি, সন্তুষ্ট নন তদন্তকারী পুলিশ

ভোট পরবর্তী হিংসা নিয়ে সম্প্রতি রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে গেরুয়া শিবির। গত সোমবার বিরোধীদলের বিধায়কদের সঙ্গে নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী। এরপরই রাজ্যকে নিরপেক্ষভাবে কাজ করার পরামর্শ দিয়ে সুর চড়াতে দেখা যায় জগদীপ ধনকড়কে। এর ঠিক পরই ধনকড়ের দিল্লি যাত্রা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা বাড়ে। দিল্লি পৌঁছানোর পর বুধবার সকালে তিনি সাক্ষাৎ করেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী ও সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে। বৈঠক শেষে টুইট করে ধনকড় লেখেন, ‘বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় কয়লা ও সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশীর সঙ্গে ইতিবাচক আলোচনা হল।’

 

রাজভবন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যার বিমানে দিল্লি গিয়েছেন রাজ্যপাল। তাঁর তিন দিনের এই সফর শেষ হবে ১৮ জুন শুক্রবার। তিন দিনে দিল্লিতে একাধিক কর্মসূচি রয়েছে জগদীপ ধনকড়ের। এই সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পাশাপাশি জগদীপ ধনকড় সাক্ষাৎ করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...