Sunday, June 21, 2026

করোনা সংক্রমণ থেকে সুরক্ষা দিতে পারে সাধারণ সর্দি-কাশির ভাইরাস

Date:

Share post:

করোনা সংক্রমণ থেকে সুরক্ষা দিতে পারে সাধারণ সর্দি-কাশির ভাইরাস! একটি গবেষণায় এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে।
মঙ্গলবার জার্নাল অব এক্সপেরিমেন্টাল মেডিসিন-এ প্রকাশিত একটি গবেষণায় দাবি করা হয়েছে, করোনার মোকাবিলা করতে পারে ‘রাইনোভাইরাস’। এই ভাইরাস মানুষের শরীরে জ্বর, সর্দি-কাশি, গলা খুসখুস অথবা গলাব্যথার মতো সমস্যা বাধায়।

গবেষকরা জানিয়েছেন, রাইনোভাইরাস সাধারণত শ্বাসতন্ত্রের ভাইরাস, ইন্টারফেরন-উদ্দীপক জিনগুলির ক্রিয়াকলাপকে উদ্দীপিত করে। এই জিনগুলি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থায় প্রারম্ভিক-প্রতিক্রিয়ায় অণুগুলিকে উদ্দীপিত করে যা কোভিডের কারণ সারস-কোভ-২ (SARS-CoV-2)-এর প্রজনন বন্ধ করতে পারে।রাইনোভাইরাস কার্যত শরীরের প্রতিরক্ষা বাড়াতে সাহায্য করে ।

সার্স-কোভ-২ ভাইরাসকে বহুগুণে বাড়ার সুযোগ দেয় না রাইনোভাইরাস।
করোনায় সংক্রমিত হওয়ার শুরুর দিকেই কয়েক জনের লালারসের নমুনা সংগ্রহ করেছিলেন গবেষকরা। সে ক্ষেত্রেও তাঁরা দেখেছেন, সংক্রমণের কয়েক দিনের মধ্যেই সারস-কোভ-২ দ্রুত বৃদ্ধি পায়। এর পরে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। তবে কোনো কোনো ক্ষেত্রে এর ব্যতিক্রমও ঘটে।

গবেষকদের দাবি, কোভিডে ইন্টারফেরন পরীক্ষা এখনও চলছে। এ ব্যাপারে এখনই কোনও স্থায়ী সিদ্ধান্তে পৌঁছানোর যায় নি।

Related articles

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...