Saturday, April 4, 2026

পরিষেবায় স্বচ্ছতা আনতে কেবল টেলিভিশন নেটওয়ার্ক আইনে পরিবর্তন

Date:

Share post:

পরিচালন পদ্ধতি ও পরিষেবায় স্বচ্ছতা আনতে কেবল টেলিভিশন নেটওয়ার্ক আইনেও এবার পরিবর্তন করা হল। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে (Information and Broadcasting Ministry) কেবল টেলিভিশন নেটওয়ার্ক সংশোধনী আইন ২০২১ (Cable Television Networks (Amendment) Rules, 2021) নিয়ে নতুন একটি সরকারি নির্দেশিকা প্রকাশ করা হল। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের সুবিধার্থেই এই আইনে সংশোধন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভাড়েকর টুইট করে জানান, “কেবল টেলিভিশন নিয়ে দেশের নাগরিকদের যাবতীয় অভিযোগের নিষ্পত্তি করার জন্য বিধিবদ্ধ ব্যবস্থাপনা গড়ে তোলা হয়েছে। একইসঙ্গে সিটিএনের নিয়মের অধীনে থাকা চ্যানেলগুলিকেও স্বীকৃতি দেওয়া হচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে।”

জানা গিয়েছে, বর্তমানে সারা দেশে মোট ৯০০টি চ্যানেলকে সম্প্রচারে অনুমতি দেওয়া হয়েছে। এই সমস্ত চ্যানেলকেই কেবল টেলিভিশন নেটওয়ার্ক আইনের অধীনে অনুষ্ঠান ও বিজ্ঞাপন সম্পর্কে নীতি অনুসরণ করে চলতে হবে।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...