Thursday, June 25, 2026

কোভিড বিধি শিকেয় তুলে হরিদ্বার-বারণসীতে গঙ্গা দশেরায় পূণ্যস্নানের ঢল

Date:

Share post:

কুম্ভ মেলার স্মৃতি এখনও টাটকা ৷ দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের হার উর্ধ্বমুখী হওয়ার অন্যতম কারণ হিসেবে কুম্ভ মেলার বিপুল জনস্রোতকেই দায়ী করেছিলেন বিশেষজ্ঞরা ৷ এখন গোটা দেশ আতঙ্কে আছে তৃতীয় ঢেউয়ের অপেক্ষায় ৷ এরই মধ্যে কোভিডে মৃত্যুমিছিল, অক্সিজেনের সংকটে হাহাকার, সংক্রমণের রেকর্ডের মতো সব ক্ষত বেমালুম ভুলতে শুরু করে দিয়েছি আমরা ৷ তার জলজ্যান্ত প্রমাণ মিলল উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে ৷

কোভিড বিধি (Covid Restrictions) তোয়াক্কা না করে সেখানে গঙ্গায় পূণ্যস্নানের ধুম পড়েছে ৷ রবিবার গঙ্গা দশেরা (Ganga Dussehra) উপলক্ষে উত্তরাখণ্ডের হরিদ্বারে গঙ্গায় পূণ্যস্নানে (Holy Dip in Ganga) মানুষের ঢল নামল ৷ একই ছবি ধরা পড়েছে উত্তরপ্রদেশের বারাণসী ও ফারুখাবাদ এলাকাতেও ৷

কোভিড বিধিনিষেধকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে রবিবাসরীয় সকালে পুণ্যার্থীরা মাতলেন নিয়ম ভাঙার খেলায় ৷ অধিকাংশ পূণ্যার্থীর মুখে ছিল না মাস্ক ৷ ছিল না সামাজিক দূরত্ব মেনে চলার কোনও তাগিদ ৷ হরিদ্বারের হর কি পৌরী ঘাট, ফারুখাবাদের পাঞ্চাল ঘাটে পূণ্যার্থীদের দলে দলে পূণ্যস্নান করতে দেখা গিয়েছে ৷ সার্কেল অফিসার বলেছেন, “আমারা মানুষকে বলেছিলাম, বাড়িতেই পূণ্যস্নান সেরে নিতে ৷ শুধুমাত্র আরটি-পিসিআর নেগেটিভ যাঁরা তাঁদেরই প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে ৷ ঘাটে যাতে কোভিড নিয়ম মেনে চলা হয়, সেই আর্জি জানানো হচ্ছে ৷”

গঙ্গা দশেরা উপলক্ষে উত্তরপ্রদেশের বারাণসীতেও কোভিড নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলে পূণ্যস্নান ৷ কোভিড প্রোটোকল মেনে চলার জন্য ও বাড়িতেই পূণ্যস্নান সেরে নেওয়ার জন্য বারবার মাইকে ঘোষণা করা হয় পুলিশের তরফে ৷ তবে তাতে কাজের কাজ কিছুই হয়নি ৷

জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিন গঙ্গা দশেরা পালন করা হয় ৷ হিন্দু শাস্ত্রমতে এই দিনই দেবী গঙ্গা স্বর্গ থেকে মর্ত্যে অবতরণ করেছিলেন ৷

শনিবার উত্তরপ্রদেশে কোভিডে মৃত্যু হয়েছে ৫১ জনের ৷ এর ফলে কোভিডের কারণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২,১৩২ জন ৷ শনিবার করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৯৪ জন ৷ এর ফলে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭,০৪,১৩৯ ৷

 

Related articles

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...

আকাশ কালো করে বৃষ্টি বৃহস্পতির দুপুরে, উত্তরে ভরা বর্ষা 

লক্ষ্মীবারের দুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি। বেলা গড়াতে শহরের একাংশে মুহুর্মুহু বাজ পড়া শুরু হয়।...

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...