Saturday, April 4, 2026

রাম মন্দিরের জমি বিতর্ক: ট্রাস্টকে ক্লিনচিটের পর এবার সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর

Date:

Share post:

রাম মন্দির নির্মাণে ট্রাস্টের(Ram Mandir trust) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে ঘিরে উত্তাল জাতীয় রাজনীতি(National politics)। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ২ কোটি টাকার জমির দাম হয়ে গিয়েছিল ১৮ কোটি টাকা। সেই বিতর্কের মাঝেই এবার যোগ হলো নতুন বিতর্ক। ২০ হাজার স্কোয়ার মিটারের একটি জমি জবরদখল করার অভিযোগ উঠতেই তার প্রেক্ষিতে এক সাংবাদিক(journalist) সহ তিন ব্যক্তির বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের করল বিশ্ব হিন্দু পরিষদের নেতা চম্পত রাইয়ের(champat Rai) ভাই। অন্যদিকে জমি দুর্নীতি মামলায় চম্পত রাই ও তাঁর ভাইকে প্রাথমিক তদন্তের পর ইতিমধ্যেই ক্লিনচিট দিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।

বিজনৌর পুলিশ সূত্রে জানা গিয়েছে, চম্পত রাইয়ের ভাই সঞ্জয় বনশল সাংবাদিক বিনীত নারায়ণ, অলকা লাহোটি ও রাজনীশের নামে ভারতীয় দণ্ডবিধির ১৫টি ধারায় ও তথ্য প্রযুক্তি আইনের তিনটি ধারায় মামলা দায়ের করেছেন। পুলিশের কাছে সঞ্জয় বনশলের অভিযোগ, ওই তিন সাংবাদিক চম্পত রাইয়ের বিরুদ্ধে ভুয়ো অভিযোগ এনেছেন এবং দেশজুড়ে কয়েক কোটি মানুষের মনোভাবে আঘাত করেছেন।

আরও পড়ুন:ভোট পরবর্তী হিংসা মামলার রায় পুনর্বিবেচনা করার রাজ্যের আর্জি খারিজ হাইকোর্টে

প্রসঙ্গত, সম্প্রতি এক ফেসবুক পোস্টে সাংবাদিক বিনীত নারায়ন চম্পত রাইয়ের বিরুদ্ধে বেআইনিভাবে জমি দখলের গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, বিজনৌরে ২০ হাজার স্কোয়ার মিটারের একটি গোশালার মালিক অলকা লাহোটি নামক এক প্রবাসী। তাঁর সেই জমি দখল করে নিয়েছেন চম্পত রাই। জমি উদ্ধারের জন্য ২০১৮ সাল থেকে চেষ্টা করে যাচ্ছেন জমির আসল মালিক লাহোটি। এ প্রসঙ্গে বিজনৌরের পুলিশ প্রধান ধর্মবীর সিং একটি ভিডিয়ো বিবৃতিতে জানান, ‘স্থানীয় পুলিশ গোটা বিষয়টির তদন্ত করছে। চম্পত রাই বিশ্ব হিন্দু পরিষদের প্রবীণ নেতা এবং রাম মন্দির তৈরির জন্য গঠিত ট্রাস্টেরও সদস্য। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি ভিত্তিহীন। ওটা ঘটনার তদন্ত চলছে।’

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...