Saturday, June 27, 2026

ক্যাটরিনাকে নিয়ে ছবি প্রযোজনা করতে গিয়ে দেউলিয়া হয়ে গিয়েছিলেন জ্যাকি শ্রফ

Date:

Share post:

ছবি প্রযোজনা (producer) করতে গিয়ে প্রায় পথের ভিখারি হয়ে গিয়েছিলেন জ্যাকিশ্রফ (Jacky shroff)। রাতারাতি দেউলিয়া হয়ে গেছিলেন জ্যাকিশ্রফ দম্পত্তি। সেই প্রথম সেই শেষ । আর তারা কোন দিনই প্রযোজনার পথে পা বাড়াননি।

অভিনেতা জ্যাকি শ্রফ এবং তাঁর স্ত্রী আয়েশা শ্রফ শখ করে একটি প্রযোজনা করতে গেছিলেন। ছবির নাম ‘ ছিল ‘বুম’। ডার্ক কমেডি ছবি । ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। ছবিটি ছিল প্রযোজক হিসেবে আয়েশা শ্রফের ডেবিউ এবং নায়িকা হিসেবে ক্যাটরিনা কাইফের (katrina kaif)ডেবিউ। কিন্তু বক্স অফিসে ছবিটি মুখ থুবড়ে পড়ে। বিরাট অঙ্কের টাকার ক্ষতি হয় শ্রফ পরিবারের। কার্যত ওই একটি ছবির কারণে রাতারাতি দেউলিয়া হয়ে যেতে হয়েছিল ওই সেলেব কাপলকে। নিজেদের বাড়ি বিক্রি করতে হয়েছিল। ছেলে মেয়ে সংসার নিয়ে উঠে যেতে হয়েছিল ছোট একটি বাড়িতে। সে সময় ছেলে টাইগার এবং মেয়ে কৃষ্ণা যদিও খুবই ছোট।

 

জ্যাকি জানিয়েছেন, পরবর্তীকালে ছেলে টাইগার (tigershroff) যখন বলিউডে প্রতিষ্ঠিত হয় তখন ছোটবেলায় বাধ্য হয়ে বেচে দেওয়া সেই বাড়ি তিনি কিনতে চেয়েছিলেন। যদিও আয়েশা আর রাজি হননি। তিনি বলেছিলেন, “যা গেছে তা যেতে দাও।” তবে মায়ের জন্য একটি বাড়ি কিনেছেন টাইগার। তাতে রয়েছে আটটি বেডরুম।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...