Saturday, April 4, 2026

চলতি ইউরো কাপে খেলা ফিনল্যান্ডের জনি কাউকোকে আনতে চলেছে এটিকে মোহনবাগান

Date:

Share post:

সবকিছু ঠিকঠাক থাকলে চলতি ইউরো কাপে( euro cup) খেলা ফিনল্যান্ডের( Finland ) সেন্ট্রাল মিডফিল্ডার জনি কাউকোকে  সই করাতে চলেছে এটিকে মোহনবাগান। সূত্রের খবর  ইতিমধ্যেই চুরান্ত কথা হয়ে গিয়েছে দুই পক্ষের মধ‍্যে। ইউরো কাপ শেষ হতেই কাউকোর সঙ্গে আরও একবার আলোচনা করবেন কর্তারা। এমনটাই জানা গিয়েছে। তাই সবকিছু ঠিকঠাক থাকলে ২০২১-২২ আইএসএলে সবুজ-মেরুন জার্সি পরে নামতে চলেছেন জনি কাউকো।

চলতি মাসে সুইডেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব এসজার্গ থেকে রিলিজ পেয়েছেন কাউকো। মরশুমে ২৪ ম‍্যাচে আট গোল করেছেন তিনি। জার্মানির চতুর্থ ডিভিশনেও খেলেছেন কাউকো। চলতি ইউরোয় ফিনল‍্যান্ডের হয়ে দুটি ম‍্যাচে নেমেছিলেন কাউকো। ইউরো কাপে বেশ ভাল ছন্দে আছেন তিনি।

গত মরসুমে চোটের জন্য অনেক ম্যাচ খেলতে পারেননি মিডফিল্ডার জাভি হার্নান্দেস। ইতিমধ্যেই এই স্প্যানিশকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় ফিনল্যান্ডের জাতীয় দলের মিডফিল্ডারের খেলার সম্ভাবনাই বেশি।

আরও পড়ুন:কোভিড বিধি ভাঙার অভিযোগ উঠল ভিদাল সহ সাত ফুটবলারের বিরুদ্ধে

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...