Saturday, April 4, 2026

আজ আরবানায় শুরু হচ্ছে ভ্যাকসিনেশন ক্যাম্প, টার্গেট ৩ হাজার !

Date:

Share post:

এই মুহুর্তে যেটা প্রয়োজন , তা হল করোনার তৃতীয় ঢেউ আসার আগে, যতটা বেশি সম্ভব টিকাকরণের ব্যবস্থা । সেটাকে মাথায় রেখেই টিকাকরণ কর্মসূচির আয়োজন করেছে আরবানা। জুনের প্রথম সপ্তাহে প্রায় ১৩০০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে আরবানা র উদ্যোগে। এদের মধ্যে নব্বই শতাংশই ছিলেন আরবানার কর্মী। নিরাপত্তারক্ষী থেকে শুরু করে হাউসকিপিং, বাগানের মালি, প্রতিবেশী স্কুলের শিক্ষক অশিক্ষক কর্মী, এবং বেশ কিছু অনাথ শিশুকে এই ক্যাম্প থেকে ভ্যাকসিনের প্রথম ডোজটি দেওয়া হয়েছিল।

মঙ্গলবার ২২ জুন আরও বড় আকারে বিপদমুক্ত নিরাপদ কমিউনিটির লক্ষ্যে সকাল ১০ টায় ভ্যাকসিনেশন ক্যাম্প শুরু  হতে চলেছে আরবানায়। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স -এর সঙ্গে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় বিএনআরআই এই ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করেছে আরবানায়। এই ক্যাম্পের উদ্বোধন করবেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক তথা বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী । উপস্থিত থাকবেন ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তথা বিএনআরআই -এর ডিরেক্টর প্রদীপ সুরেখা, অ্যাপোলো হসপিটালের ডিরেক্টর চিকিৎসক মহেশ গোয়েঙ্কা, বিএনআরআই -এর ডিরেক্টর রাহুল টোডি এবং আরবানায় বসবাসকারী প্রথিতযশা ব্যক্তিত্বরা। থাকবেন আরবানার কমিটি মেম্বাররা এবং ইউএফএম -এর টিম মেম্বাররা।
প্রায় ৩০০০ জনকে এখান থেকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নিয়েছে আরবানা, এমনই জানিয়েছেন এখানকার কমিটির আধিকারিকরা। এদের মধ্যে আছেন কারখানা এবং নির্মাণ কাজের সঙ্গে যুক্ত কর্মীরা এবং দিন আনা দিন খাওয়া মানুষরাও । আরবানায় সকাল ১০ টায় মঙ্গলবার শুরু হচ্ছে এই ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প। চিনার পার্ক অ্যাপোলো গ্রুপের অ্যাপোলো ক্লিনিক এই ভ্যাকসিনেশন দেওয়ার কাজে আরবানাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
আরবানা কর্তৃপক্ষ জানিয়েছেন , দীর্ঘদিন ধরে চলতে থাকা এই অতিমারির আবহে তাদের প্রার্থনা, কোভিড মুক্ত পৃথিবী। যাতে তাদের ছাদের তলায় যারা আছেন, তারাও যেন নির্ভয়ে বিপদমুক্ত দিন কাটাতে পারেন। তাদের স্পষ্ট কথা, কোভিডের বিরুদ্ধে প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে এক সঙ্গে লড়তে হবে এবং তবেই এই ভাইরাসকে আমরা জয় করতে পারবো। তাই আমাদের চতুর্দিকের প্রত্যেককে সুস্থ রাখার লক্ষ্যেই আরবানার এই মহতী উদ্যোগ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...