Tuesday, March 31, 2026

কোভিডের ধাক্কা, বন্ধ হচ্ছে দার্জিলিঙের শতাব্দী প্রাচীন উইন্ডামেয়ার হোটেল

Date:

Share post:

কোভিডের কারণে প্রায় দেড় বছর ধরে পর্যটকদের দেখা নেই দার্জিলিঙে (Darjeeling)। অথচ কর্মীদের বেতন নিয়মিত দিতে হয়। তাই অনেক হোটেলই (Hotel) বন্ধ হয়েছে। এবার বন্ধ হতে চলেছে ম্যালের গা ঘেঁষে থাকা শতাব্দী প্রাচীন উইন্ডামেয়ার হোটেল। কর্তৃপক্ষ নোটিশ (Notice) দিয়ে জানিয়েছে, ৫ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য হোটেল বন্ধ হবে।

আরও পড়ুন-তৃতীয় ঢেউ রুখতে চিকিৎসক কমতির সমস্যা কীভাবে মেটানো যায়? বলে দিলেন দেবী শেঠি

সব মিলিয়ে ওই হোটেলে কর্মীর সংখ্যা প্রায় ১০০। হোটেলে রুম রয়েছে ৪০টি। ১৮৪১ সালে উইন্ডামেয়ার তৈরি হয়। সে সময়ে চা ব্যবসায়ীরা বোর্ডিং হাউস হিসেবে ব্যবহার করতেন। ১৯৩৯ সালে হোটেল চালু হয়।
হোটেল সূত্রে জানা গিয়েছে, মূলত বিদেশের পর্যটকদের ভিড় ফি বছর উপচে পড়ত। কিন্তু, করোনার কারণে দেড় বছর ধরে পর্যটক প্রায় নেই। নিয়মিত বেতন দিতে হচ্ছে কর্মীদের। সে জন্য বিপুল দেনা হয়েছে জানিয়ে লকআউট নোটিশ জারি করা হয়েছে বলে কর্তৃপক্ষের দাবি।

 

Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...