Saturday, June 13, 2026

কবীর সুমন অসুস্থ, চিকিৎসা চলছে এসএসকেএমে   

Date:

Share post:

প্রবল শ্বাসকষ্ট (breathing problem) নিয়ে রবিবার গভীর রাতে এসএসকেএম (sskm Hospital) হাসপাতালে ভর্তি করা হয় সঙ্গীতশিল্পী কবীর সুমনকে(renowned artist kabeer suman)। শ্বাসকষ্ট ছাড়াও জ্বর আছে তাঁর। ভুগছেন আরো কিছু শারীরিক সমস্যায়।

এসএসকেএম হাসপাতালে চিকিৎসক সৌমিত্র ঘোষ কবীর সুমনের চিকিৎসার দায়িত্বে রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, এই মুহূর্তে শিল্পীকে অক্সিজেন দেওয়া হচ্ছে। তাঁর করোনা পরীক্ষাও করা হচ্ছে। স্ক্যান , এক্স রে ও রক্তপরীক্ষা করা হবে বলেও জানা গিয়েছে। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

 

গত কয়েকদিন ধরেই সর্দি কাশি জনিত সমস্যায় ভুগছিলেন কবীর সুমন। গলায় ব্যথা ছিল তাঁর। এরইমধ্যে রবিবার রাতে শারীরিক অবস্থা আরও জটিল হয়। রক্তে অক্সিজেনের মাত্রা নামতে শুরু করে। শ্বাসকষ্টও শুরু হয়ে যায় । এরপরই তাঁকে এসএসকেএমে উডবার্নে ওয়ার্ডে ভর্তি করে দেওয়া হয় । হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, প্রবীণ এই শিল্পীকে আপাতত ১০৩ নম্বর কেবিনে রাখা হয়েছে। তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন এসএসকেএম এর মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসক সৌমিত্র ঘোষ। তিনি জানিয়েছেন, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছেন কবীর সুমন। ভর্তির সময় তাঁর অক্সিজেন মাত্রা ছিল ৯০। এখন অক্সিজেন ও অন্যান্য ওষুধ চলছে। একইসঙ্গে উপসর্গ যেহেতু কোভিডের। তাই আরটিপিসিআর করা হয়েছে। রিপোর্ট এখনও হাতে আসেনি।

 

 

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...