Saturday, April 4, 2026

বার কাউন্সিলকে তৃণমূলের অফিস বানানো হয়েছে, পাল্টা অভিযোগ চার সদস্যের

Date:

Share post:

“রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান তথা বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেব কাউন্সিলকে তৃণমূলের কার্যালয় বানিয়ে ফেলেছেন।”

দেশের প্রধান বিচারপতিকে পাল্টা চিঠিতে কাউন্সিলের চেয়ারম্যানের বিরুদ্ধে সোমবার এই অভিযোগ জানালেন কাউন্সিলের চার সদস্য৷ আইনজীবী মহলের মন্তব্য, এই চার সদস্যই তৃণমূল বিরোধী মনোভাবাপন্ন৷ পরিকল্পিতভাবেই এই চিঠি লেখা হয়েছে৷

রবিবার রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব দেশের প্রধান বিচারপতিকে এক চিঠির মাধ্যমে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের অপসারণ দাবি করেন৷ ৬ পাতার চিঠিতে অশোক দেবের অভিযোগ করেন, নারদ-মামলায় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ভূমিকা সন্তোষজনক নয়। নন্দীগ্রাম-পুণর্গণনা মামলার শুনানি বিজেপি ঘনিষ্ঠ বলে পরিচিত বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ থেকে সরানোর আর্জিও খারিজ করেন রাজেশ বিন্দল। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ভূমিকা নিরপেক্ষ নয়, তাই এখনই বিন্দলকে সরানো হোক বিচারব্যবস্থার মর্যাদা রক্ষার স্বার্থে৷

আরও পড়ুন-দেবাঞ্জনকাণ্ডে কড়া ব্যবস্থা নিচ্ছে রাজ্য, দায় এড়াতে পারে না পুলিশ-পুরসভা: মুখ্যমন্ত্রী

সোমবার বার কাউন্সিলের চার সদস্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পাল্টা চিঠি লিখে জানিয়েছেন, বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব যে চিঠি দেশের প্রধান বিচারপতিকে দিয়েছেন, তা কাউন্সিলের সর্বসম্মত সিদ্ধান্ত নয়৷ অপসারণ ইস্যুতে চেয়ারম্যানের সঙ্গে একমত নন তাঁরা। বার কাউন্সিলের চার সদস্য, কৈলাস তামোলি, সমীর পাল, রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং মিহির দাস, সোমবার প্রধান বিচারপতি রামান্নাকে লিখেছেন লেখেন, “কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের অপসারণ চেয়ে বার কাউন্সিলের চেয়ারম্যান যে চিঠি দিয়েছেন সেই বিষয়ে বার কাউন্সিল একমত নন৷ কাউন্সিলের সদস্যদের সঙ্গে আলোচনা না করে ওই চিঠি দেওয়া হয়েছে। কোনও বিচারপতির অপসারণ চেয়ে চিঠি দেওয়ার কোনও এক্তিয়ারই নেই বার কাউন্সিলের৷ চেয়ারম্যান-সহ কিছু পদাধিকারী বার কাউন্সিলকে তৃণমূলের কার্যালয় বানিয়ে ফেলেছেন।”

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...