Friday, April 3, 2026

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়(Bhaskar Ganguly) । রবিবার রাতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। হঠাৎ করেই বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন কিংবদন্তি গোলকিপার। তবে এখন স্থিতিশীল তিনি।

জ্বর পাশাপাপাশি শরীরের অক্সিজেনের মাত্রা কমতে শুরু করে ভাস্কর গঙ্গোপাধ্যায়ের। যার কারণে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। একটা সময়ে অক্সিজেন স‍্যাচুরেশন কমে ৯১ তে নেমে যায়। সঙ্গে সঙ্গেই তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আইসিইউ বিভাগে তাঁকে ভর্তি করতে হয়। রাতে আইসিইউ-তে রাখা হয়েছিল ভাস্কর গঙ্গোপাধ্যায়কে। তবে সোমবার সকালে সেখান থেকে হৃদরোগ বিভাগে স্থানান্তরিত করা হয়। করোনা টেস্ট করানো হয়, তবে রিপোর্ট নেগেটিভ এসেছে তাঁর।

ভাস্কর গঙ্গোপাধ্যায় বন্ধু এবং প্রাক্তন ফুটবলার মিহির বসু বলেন, “গতকাল সন্ধ‍্যা থেকেই ভাস্করের জ্বর এসেছিল। একটা সময় জ্বর একশো ছাড়িয়ে যায়, অক্সিজেন স‍্যাচুরেশন কমে ৯১ তে নেমে যায়। সঙ্গে সঙ্গে ওকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে আইসিইউতে ভর্তি করানো হয়। ওর করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। আজ সকালে আইসিইউ থেকে বের করে ওকে এখন কার্ডিওলজি বিভাগে স্থানান্তরিত করা হয়েছে। ভাস্কর আপাতত ভাল আছে।”

কিছুদিন আগেও পরিবারের সদস্যদের কথা অমান্য করেই ইস্টবেঙ্গল ক্লাব আয়োজিত ত্রাণ শিবিরে অংশ নিয়েছিলেন ভাস্কর। এদিকে প্রাক্তন গোলরক্ষকের অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই ইস্টবেঙ্গল কর্তারা যোগাযোগ রাখছে তাঁর সঙ্গে।

আরও পড়ুন:প্রথম রাউন্ডে জয় পেল নোভাক জোকোভিচ

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...