Sunday, June 14, 2026

দলবদলু শুভেন্দু কিনা দলের ‘হেডমাস্টার’! বিজেপিতেই প্রশ্ন

Date:

Share post:

কোথায় গিয়ে ঠেকেছে বিজেপি(BJP)? নিজেদের দলকে শিক্ষিত করার লোক নেই, সদ্য দলবদলু শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari) দেওয়া হল দলের হেডমাস্টারের দায়িত্ব? হ্যাঁ, বিজেপির পরিষদীয় দলের প্রশিক্ষণ শিবিরে এবার বিধায়কদের(MLA) ক্লাস নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। জানা যাচ্ছে, আগামী ৩ জুলাই হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ে হতে চলেছে এই ক্লাস। যেখানে অভিজ্ঞ শিক্ষকের মত শুভেন্দু বোঝাবেন বিধানসভার অধিবেশন চলাকালীন বিধায়কদের কী কী করণীয়, কে কোন দায়িত্ব পালন করবেন। কিন্তু এত অভিজ্ঞ নেতা থাকা সত্বেও কেন দলবদলু শুভেন্দুকে এতখানি গুরুত্ব দেওয়া হচ্ছে তা নিয়ে দলের অন্দরে ক্ষোভ সৃষ্টি হয়েছে। পাশাপাশি দলকে শিক্ষিত করার দায়িত্ব দলবদলু শুভেন্দুর হাতে ওঠায় রীতিমত অবাক দলের আদি নেতারা।

আরও পড়ুন:বুধবার মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মোদি, বাংলাকে কী বার্তা? জল্পনা তুঙ্গে

জানা যাচ্ছে, আগামী ৩ জুলাই হতে চলেছে পরিষদীয় নেতাদের এই বৈঠক। যেখানে শিক্ষকের ভূমিকায় দেখা যাবে শুভেন্দুকে। তবে এই ধরনের বৈঠক সাধারণত বিধানসভার অন্দরে হলেও বিজেপি এই বৈঠককে নিয়ে যাচ্ছে দলীয় কার্যালয়ে। যদিও বিজেপি সূত্রের খবর, বিধানসভার অন্দরে অবিশ্বাসের বাতাবরণে রয়েছে। তার জেরেই এই সিদ্ধান্ত। পাশাপাশি পরিষদীয় নেতাদের আলোচনায় কিছু রাজনৈতিক বিষয় রয়েছে যার জন্যই বৈঠকটি হেস্টিংসের করার সিদ্ধান্ত। পাশাপাশি এই ক্লাস সম্পর্কে বিজেপি সূত্রে জানা যাচ্ছে, বিধানসভায় এবার যারা একেবারে নবাগত তাদের রীতিমতো ট্রেনিং দেবেন শুভেন্দু। তবে এত অভিজ্ঞ নেতা থাকতেও শুভেন্দুকে কেন এই দায়িত্ব দেওয়া হচ্ছে তা নিয়ে দলের ভেতর চাপা ক্ষোভ তৈরি হয়েছে। প্রকাশ্যে না বললেও অনেকেই শুভেন্দুর নেতৃত্বে রীতিমতো অখুশি। কারণ বিজেপির তরফে এবার যে ৭৪ জন বিধানসভায় গিয়েছেন তাদের বড় অংশই শুভেন্দু অধিকারীর অনুগামী নন। এই পরিস্থিতিতে দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের একটা বিষয় একেবারেই উড়িয়ে দিচ্ছে না গেরুয়া শিবির। যদিও শীর্ষ নেতৃত্ব চায় শুভেন্দুর নেতৃত্বেই গোটা বিষয়টা সম্পন্ন হোক। তাই প্রকাশ্যে শুভেন্দুর বিরুদ্ধে কেউ কোনওরকম মন্তব্য না করলেও দলে সমস্ত ক্ষেত্রে শুভেন্দুর বাড়বাড়ন্তে ছাইচাপা আগুন ধিকিধিকি জ্বলছে বিজেপির অন্দরে।

 

Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...