Wednesday, June 24, 2026

নিউমোনিয়ায় আক্রান্ত নাসিরুদ্দিন, একই হাসপাতালে চিকিৎসাধীন দিলীপ কুমারও

Date:

Share post:

অসুস্থ দুই বর্ষীয়ান বিখ্যাত অভিনেতা দিলীপ কুমার (Dilip Kumar) এবং নাসিরুদ্দিন শাহ (Nariruddin Shah)। সূত্রের খবর, নিউমোনিয়ায় (Pneumonia) আক্রান্ত অভিনেতা নাসিরউদ্দিন শাহ। গত দুদিন ধরে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন নাসিরুদ্দিন শাহ। তাঁর ফুসফুসে একটি প্যাচ দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়ে পড়ে। সঙ্গে রয়েছেন স্ত্রী রত্না পাঠক শাহ (Ratna Pathak Shah) এবং সন্তানেরা। নাসিরুদ্দিন চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন তাঁর ম্যানেজার। তিনি বলেন, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। অবস্থা এখন স্থিতিশীল।

গত বছরও নাসিরউদ্দিন শাহের অসুস্থতার খবর ছড়ায়। তবে, সেটি গুজব বলে নস্যাৎ করেছিলেন পুত্র ভিভান শাহ। তবে এবারের অসুস্থতার খবর নিজেই জানিয়েছেন নাসিরুদ্দিনের ম্যানেজার।

নাসিরুদ্দিন শাহকে যে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানেই ফের অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন প্রবীণ অভিনেতা দিলীপ কুমার। এই মাসের গোড়ার দিকেই শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন দিলীপ কুমার। 12 তারিখ তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। ফের অসুস্থ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সূত্রের খবর।

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...