Thursday, June 11, 2026

তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে নদিয়া জেলাজুড়ে চলছে ‘দিদির বাজার’

Date:

Share post:

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর(Abhishek Banerjee) অনুপ্রেরণায় ও নদিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদ (রানাঘাট সাংগঠনিক) এর আয়োজনে জেলা জুড়ে শুরু হলো নতুন কর্মসূচি। লকডাউনের(lockdown) মধ্যে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে ‘একশত আহার’ কর্মসূচির পর এবার ধারাবাহিকভাবে প্রতিটি ব্লকে আয়োজিত নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিলির এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে “দিদির বাজার(didir bajar)।”

আরও পড়ুন:শনিবার থেকে তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লাল সর্তকতা জারি

তৃণমূল কংগ্রেসের তরফে আয়োজিত এই কর্মসূচি প্রসঙ্গে নদিয়া (রানাঘাট সাংগঠনিক) জেলা তৃণমূল ছাত্র সভাপতি রাকেশ পাড়ুই জানান, ইতিমধ্যেই কল্যাণী, গয়েশপুর, বীরনগর, শান্তিপুর, হরিনঘাটা-সহ জেলার বিভিন্ন ব্লকে সফলভাবে ‘দিদির বাজার’ কর্মসূচি আয়োজিত হয়ে চলেছে। রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক তথা নদীয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের বিশেষ দায়িত্বপ্রাপ্ত কো-অর্ডিনেটর সুপ্রিয় চন্দ জানান, “সীমিত সামর্থ্যে অথচ ধারাবাহিক ভাবে, দেশনেত্রীর আদর্শে TMCP যে ভাবে কাজ করে চলেছে, তা আগামীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।”

 

Related articles

সই জাল কাণ্ডে আজই হাজিরা দিতে হবে অভিষেককে, নির্দেশ আদালতের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনে বিধায়কদের সই-জাল কাণ্ডের তদন্তে বৃহস্পতিবারই সিআইডির (CID) কাছে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে...

রাজ্যসভা থেকে ইস্তফা তৃণমূল সাংসদ প্রকাশচিকের, বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা

প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের পদত্যাগের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তাফা দিলেন...

প্রয়োজন নেই কোনও সাবস্ক্রিপশনের! ভারতে বিনামূল্যেই দেখা যাবে বিশ্বকাপ

প্রতীক্ষার অবসান। ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ (Fifa Football WC) । প্রথম ম্যাচে অন্যতম আয়োজক...

CJP-র দ্বিতীয় কর্মসূচি: শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে আজ পুনেতে জমায়েতের ডাক ককরোচদের

দিল্লির যন্তরমন্তরে সফল কর্মসূচির পর এবার দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফা চেয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে শান্তিপূর্ণ...