Wednesday, June 24, 2026

ত্রিপল চুরি মামলা: ভার্চুয়ালি হাজিরা দিয়ে আগাম জামিনের আর্জি শুভেন্দুর, খারিজ করল আদালত

Date:

Share post:

এবার ত্রিপল চুরি মামলায় বেকায়দায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary)। তাঁর আগাম জামিনের (Bail) আবেদন খারিজ করে দিলো আদালত। একইসঙ্গে এই মামলার শুনানিতে ভার্চুয়ালি নয়, সশরীরে আদালত কক্ষে শুভেন্দু-সহ বাকি অভিযুক্তদের আদালত কক্ষে হাজিরার নির্দেশ দেন বিচারক।

কাঁথি পুরসভায় (Cintai Municipality) ত্রিপল চুরির ঘটনায় অভিযুক্ত নন্দীগ্রামের (Nandigram) বিজেপি বিধায়ক (BJP MLA) শুভেন্দু অধিকারী, তাঁর ছোট ভাই সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari) এবং শুভেন্দু ঘনিষ্ঠ পুরসভার কর্মী হিমাংশু শেখর মান্না। এই মামলা কাঁথি আদালতে (Contai Court) উঠলে তিন অভিযুক্ত-ই ভার্চুয়ালি অংশ নেন। এবং আগাম জামিনের আবেদন করেন।

এই ঘটনার বিরোধিতা করেন সরকার পক্ষের আইনজীবী। আদালতের কাছে তাঁর, “নিয়ন্ত্রিত ব্যবস্থায় আদালতে স্বাভাবিক কাজকর্ম চলছে। ফলে ভিডিও কনফারেন্সিংয়ে হাজিরা বা আত্মসমর্পণের প্রশ্নই ওঠে না। সশরীরে হাজিরা দিন অভিযুক্তরা।” এরপর শুভেন্দুদের আর্জি খারিজ করে বিচারক আদালত কক্ষে সশরীরে অভিযুক্তদের হাজিরার নির্দেশ দেন।

উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভা থেকে ত্রিপল চুরির অভিযোগ ওঠে শুভেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারী ও হিমাংশু শেখর মান্নার নামে। কাঁথি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য রত্নদীপ মান্নার অভিযোগ ছিল, গত ২৯ মে পুরসভার গুদাম থেকে লরিতে ভর্তি করে লক্ষাধিক টাকার ত্রিপল চুরি করে নিয়ে যাচ্ছেন কয়েক জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। তাঁদের সঙ্গে ছিল পুরসভার দুই কর্মচারী হিমাংশু মান্না এবং প্রতাপ দে। এরা প্রত্যেকেই শুভেন্দু ও তাঁর ভাই সৌমেন্দু ঘনিষ্ঠ। জানা যায়, হিমাংশু মান্না ও প্রতাপ ড4 স্বীকার করেছে, শুভেন্দু অধিকারীর নির্দেশেই পুরসভা থেকে ত্রিপল সরিয়ে ছিল তারা।

আরও পড়ুন- ভাগ্যের পরিহাস!! মেগা সিরিয়ালের অভিনেতা এখন কাজ হারিয়ে মাছের ফেরিওয়ালা

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...