Tuesday, June 9, 2026

জোড়া মৃত্যু! পথ দুর্ঘটনায় প্রেমিকের মৃত্যুতে আত্মহত্যা প্রেমিকার

Date:

Share post:

জোড়া মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য মালদহের বামনগোলা থানা এলাকায়। পথ দুর্ঘটনায় মৃত প্রেমিকের মৃত্যুর খবর পেয়ে আত্মহত্যা করে প্রেমিকা। জানা গেছে, মৃত প্রেমিকের নাম সঞ্জয় সেন(‌২৭)‌ ও প্রেমিকার নাম স্নেহা হালদার(‌১৬)‌। তাঁদের বাড়ি বামনগোলা থানার সালালপুর এলাকায়। সঞ্জয় ব্লক অফিসে ডানা এন্ট্রি অপারেটেরের কাজ করতেন। জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলের দিকে নালাগোলা মোড় থেকে বাইকে বাড়ির দিকে ফিরছিলেন। আসার পথে দত্ত পাড়ার কাছে একটি মোষকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি গাছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে মোদিপুকুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে স্থানান্তরিত করা হলে মালদহ মেডিক্যালে আনা হয়। সেখান থেকে কলকাতা নিয়ে যাওয়ার পথে শুক্রবার দুপুরে তাঁর মৃত্যু হয়। সেখান থেকে দেহ নিয়ে আসা হয় মালদা মেডিক্যালের মর্গে। অন্যদিকে সঞ্জয়ের মৃত্যুর খরব পেয়ে শুক্রবার রাতের দিকে স্নেহা আত্মহত্যা করে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাঁর ঝুলন্তদেহ দেখতে পান পরিবারের লোকেরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে মোদিপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানান। স্নেহার বাড়িও সালালপুর এলাকায়। সে দশম শ্রেণির ছাত্রী ছিল। শনিবার একসঙ্গে মালদহ মেডিক্যালের মর্গে ময়নাতদন্ত করা হয়। ইংলিশবাজার থানার পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন সঞ্জয় সেন। শুক্রবার দুপুরের দিকে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, বামনগোলা থানার পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে স্নেহা হালদারের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে।

আরও পড়ুন- রাজ্যের ৭ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি শুরু নির্বাচন কমিশনের

Related articles

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...