Friday, June 19, 2026

সোমবার থেকে বাড়ছে স্টাফ স্পেশাল মেট্রো, জেনে নিন নয়া সময়সূচি

Date:

Share post:

পয়েলা জুলাই থেকে রাজ্যে চালু হয়েছে সরকারি ও বেসরকারি বাস পরিষেবা, অটো এবং টোটো চলাচল। লোকাল ট্রেন না চললেও চলছে স্টাফ স্পেশাল মেট্রো (Metro)। সোমবার থেকে তার সংখ্যা আরও বাড়ানো হল। সোমবার থেকে ৬২টির বদলে চলবে ৯০টি স্টাফ স্পেশাল। দক্ষিণেশ্বর-গড়িয়া শেষ মেট্রো সন্ধে সাড়ে 6টার বদলে ছাড়বে সন্ধে 7টায় । সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা এবং বিকেল ৩.৪৫ মিনিট থেকে সন্ধে ৭টা পর্যন্ত ৮ মিনিট অন্তর দুদিকেই মিলবে মেট্রো ৷ সোমবার থেকে শনিবার পর্যন্ত এই পরিষেবা মিলবে৷ রবিবার পরিষেবা বন্ধ।

স্টাফ স্পেশাল (Staff Special) মেট্রোর সংখ্যা গত সপ্তাহেই বাড়ানো হয়েছে। আগে ৪০টি মেট্রো চলছিল। ২৮ জুন থেকে তা বাড়িয়ে করা হয়েছে ৬২টি। শুধু মেট্রো রেলের কর্মীরাই নন জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরাও তাদের আই কার্ড ও মেট্রোর স্মার্ট কার্ড (Smart Card) ব্যবহার করে স্টাফ স্পেশাল মেট্রোয় চড়তে পারছেন। মেট্রোর তরফে শনিবার বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পুলিশ, স্বাস্থ্য পরিষেবা, পশু চিকিৎসা, আদালত, সংবাদমাধ্যমের কর্মী, ব্যাঙ্ক, সংশোধনাগার, বিদ্যুৎ পরিষেবা, পানীয় জল সরবরাহ, টেলিকম, ইন্টারনেট পরিষেবা, দমকল, নিকাশি, খাদ্য সরবরাহ, বিমা, শ্মশান পরিষেবার সঙ্গে যুক্তরা এই বিশেষ মেট্রোতে চড়তে পারবেন।তবে, টোকেনের কেটে মেট্রো চড়ার বিষয়টি এখনও বন্ধ।

আরও পড়ুন- রাফাল দুর্নীতি: ফ্রান্স ময়দানে নামতেই জেপিসি তদন্তের দাবি কংগ্রেসের

 

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...