Wednesday, June 24, 2026

পেটের টানে কেরলে কাজে গিয়ে নিখোঁজ বাংলার শ্রমিক

Date:

Share post:

পেটের টানে ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ মুর্শিদাবাদের শ্রমিক। জানা গিয়েছে, কেরলের কান্নুর জেলার ঈরুক্কুর থানায় সাড়ে তিন মাস আগে রাজমিস্ত্রি কাজে গিয়েছিলেন আসিকুল। তার পর আজও বাড়ি ফেরেননি তিনি।

পরিবার সূত্রে খবর, কেরলে কাননুর জেলার ঈরুক্কুর থানায় সাড়ে তিন মাস আগে রাজমিস্ত্রি কাজে গিয়েছিলেন আসিকুল। তিনি যে বাড়িতে থাকতেন সেখান থেকে গত ২৮ জুন বেরিয়ে স্থানীয় ব্যাঙ্কে গিয়ে বাড়ির অ্যাকাউন্টে দশ হাজার টাকা পাঠায়। এবং যেখানে সেই সময় তাঁর চলছিল সেখানে কাজে ফিরে গিয়ে কাজ শুরু করেন। তারপর জানা যায়, অসিকুলের মোবাইল ফোনটি স্থানীয় একটি মোবাইল রিপেয়ারিং সেন্টারে মেরামত করতে দেওয়া ছিল। দুপুর দুটো নাগাদ সে তার মোবাইল ফোনটি আনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তখন থেকেই সে নিখোঁজ।

আরও পড়ুন-দ্বিতীয় হুগলি সেতুতে বেপরোয়া লরির ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর

এরপর অসিকুলের সঙ্গে যারা থাকতেন তাঁরা স্থানীয় ঈরুক্কুর থানায় তার নামে একটি মিসিং ডায়েরি করেন। এবং যত তাড়াতাড়ি সম্ভব তাকে উদ্ধারের জন্য প্রশাসনের কাছে অনুরোধ করেন। প্রায় ছ’দিন হয়ে গেল এখনও কোন খোঁজ মেলেনি অসিকুলের। মথুরাপুরের স্থানীয় বাসিন্দা মোঃ ইমরান হোসেন বলেন, “অসিকুলের স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে সহ গোটা পরিবার রয়েছে বিপদে। আতঙ্কে রয়েছেন মা-বাবা ,আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। পরিবারের সকলের মুখে দু’বেলা দু’মুঠো অন্ন তুলে দেওয়ার একমাত্র মাধ্যম ছিল অসিকুল। তাকে যদি না পাওয়া যায় পুরো পরিবারটা ভেসে যাবে।”

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...