Sunday, May 31, 2026

ফাইবারের রড দিয়ে মানুষ পেটাত দেবাঞ্জন! কেন জানেন?

Date:

Share post:

আপাতত পুলিশি হেফাজতেই আছেন ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের ধৃত দেবাঞ্জন। সোমবার দেবাঞ্জন ও তার সাত সঙ্গীকে আদালতে তোলা হলে দেবাঞ্জনের ফের দুদিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ৭ জুলাই ফের আদালতে তোলা হবে দেবাঞ্জনকে। বাকিদের ১৯ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ।

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের তদন্তে প্রায় প্রতিদিন সামনে আসছে দেবাঞ্জন দেবের একের পর কীর্তি। এবার সামনে এল নয়া এক তথ্য। জানা গেল ভেজাল পেট্রোল ধরতে ভুয়ো রেড করার সময় নিয়মিত লোকজনকে মারধর করত দেবাঞ্জন। আর এই কাজে সে ব্যবহার করত ফাইবার রড। এই লাঠি সাধারণত ভিড় তাড়াতে ব্যবহার করে থাকে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। সেই ফাইবার রড দিয়েই ভুয়ো রেড করতে গিয়ে নির্বিচারে মানুষ পেটাত দেবাঞ্জন।

এদিকে, জালিয়াতির ২ কোটি ৮০ লক্ষ টাকা দেবাঞ্জন দেব সরিয়ে কোথায় রেখেছে, তাও জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসারেরা। পুলিশের সূত্রের খবর, বাড়িওয়ালা তথা ব্যবসায়ী অশোক রায়ের মাধ্যমে দেবাঞ্জন ওই বিপুল টাকা সরিয়েছিল কি না, তা জানার চেষ্টা হচ্ছে। অশোকবাবু জেল হেফাজতে গেলেও তাঁর ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে। নেওয়া হচ্ছে তাঁর সম্পত্তির খতিয়ানও। এদিকে, দেবাঞ্জনের আয় সংক্রান্ত নথিপত্র পরীক্ষা করতে শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।

আরও পড়ুন- মাতৃসমা কৃষ্ণার প্রয়াণে মুকুল রায়ের বাড়ি গিয়ে শোকজ্ঞাপন অভিষেকের

 

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...