Monday, April 13, 2026

ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণার অভিযোগে তিলজলার ফ্ল্যাট থেকে গ্রেফতার ১২

Date:

Share post:

শহরে ফের প্রতারণা চক্রের হদিশ। এবার চৌবাগা এলাকা থেকে গ্রেফতার ১২ জন। গোপন সূত্রে খবর পেয়ে তিলজলা থানার (Tiljala PS) অন্তর্গত চৌবাগা (Chowbagha) এলাকা তাদের গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা (Kolkata Police DD).

জানা গিয়েছে, চৌবাগার একটি ফ্ল্যাটে অভিযান চালান কলকাতা পুলিশের গোয়ান্দা শাখার আধিকারিকরা। সেখানে ঢুকতেই তাঁরা দেখতে পান রমরমিয়ে চলছে ভুয়ো (Fake Call Center) কল সেন্টার। কাজ করছেন ১২ জন। সঙ্গে সঙ্গে তাদের প্রত্যেককে গ্রেফতার করে পুলিশ।

একইসঙ্গে ওই ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত হয়েছে একটি ল্যাপটপ, একটি সিপিইউ, তিনটি হার্ডডিস্ক, দুটি ওয়াইফাই রাউটার, একটি সিইএসই বিল এবং বহু জাল নথি। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও তথ্য-প্রযুক্তি আইনে অভিয়োগ দায়ের হয়েছে।

ধৃতদের নাম ইমরোজ খান, মহম্মদ দিলবার আনিস, মহম্মদ সোহেল, পিটার বাহাদুর, মহম্মদ রিজওয়ান, মহম্মদ সোহেল খান, হুজাইফ হোসেন, আকাশলাল রজক, মহম্মদ ইয়াসিন, মহম্মদ সমীর, যোগেশ লাল এবং শশী গুপ্তা। এদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও গভীরে যেতে চায় পুলিশ। এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত, কোনও প্রভাবশালীর হাত আছে কি-না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন:ট্র্যাজেডি ! বাম-মুক্ত বিধানসভায় জ্যোতিবাবুর জন্মদিনে সিপিএমের ‘প্রক্সি’ দেবেন নওশাদ সিদ্দিকি

 

Related articles

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...