Saturday, June 27, 2026

১৮ জুলাই থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজ

Date:

Share post:

১৮ জুলাই থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা( india-srilnaka) একদিনের সিরিজ। শনিবার এমনটাই জানিয়ে দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট( bcci precedent) সৌরভ গঙ্গোপাধ্যায়( sourav ganguly)। ১৩ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল লঙ্কানদের বিরুদ্ধে একদিনের সিরিজ। কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট দলে করোনা থাবা বসানোয় সিরিজ পিছিয়ে নিয়ে যাওয়া হল।

গত শুক্রবারই করোনায় আক্রান্ত হন শ্রীলঙ্কা দলের ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ার এবং  ভিডিয়ো তথ্য বিশ্লেষক জি টি নিরোসান। এরপরই নড়চড়ে বসে দুই দেশের বোর্ড।

এদিন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “শ্রীলঙ্কা শিবিরে করোনা আক্রমণের জন্য আসন্ন সিরিজ পিছিয়ে গেল। তাই ১৩ জুলাইয়ের বদলে আগামী ১৮ জুলাই থেকে একদিনের সিরিজ শুরু হবে। ২৫ জুলাই থেকে আরম্ভ হবে টি-টোয়েন্টি সিরিজ।”

নতুন সূচি অনুসারে ১৮ জুলাই সিরিজের প্রথম ম্যাচ আয়োজিত হবে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে ২০ ও ২৩ জুলাই। টি-২০ ম্যাচগুলি হবে ২৪, ২৫ এবং ২৭ জুলাই।

আরও পড়ুন:দ্বিতীয়বার বাবা হলেন হরভজন সিং, ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন গীতা

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...