Friday, June 26, 2026

এবার নয়া অবতারে তেজপ্রতাপ, লালু-রাবড়ির নামে ধূপের ব্যবসা

Date:

Share post:

সব ছেড়ে এবার ধূপ ব্যবসা শুরু করলেন লালুপ্রসাদের বড় ছেলে তেজপ্রতাপ যাদব (Tejpratap Yadav)। একসময় রাজনীতিতে ছিলেন তিনি। ভোটে লড়ে বিহারে আরজেডি-র (Rjd) বিধায়কও হয়েছিলেন। ছিলেন সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। এ বার নতুন ভূমিকায় আরজেডি সুপ্রিমোর বড় ছেলে। বাবা লালুপ্রসাদ (Lalu Prasad Yadav) আর মা রাবড়ি দেবীর (Rabri Devi) নামে ধূপকাঠির ব্যবসা খুলে বসেছেন তিনি।

বিয়ের পাঁচ মাস মাথায় বিবাহ বিচ্ছেদের আবেদন করেন তেজপ্রতাপের স্ত্রী ঐশ্বর্য। তাঁর অভিযোগ ছিল, স্বামী মাদকাসক্ত। বাড়িতে রাধা, কৃষ্ণ সেজে থাকেন। সেই বেশে তেজপ্রতাপের ছবিও সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছিল। ধূপ কোম্পানির নামও ফুটে উঠেছে রাধাকৃষ্ণের প্রতি তাঁর ভক্তি। সঙ্গে জুড়েছে ‘এলআর’। এল— লালুপ্রসাদ, আর— রাবড়ি। সব মিলিয়ে ব্যান্ডের নাম ‘এলআর রাধাকৃষ্ণ’। ধূপ তৈরির কারখানাটির জন্য জায়গা বাছা হয়েছে লালুর খাটাল। দিল্লির এক বন্ধুর ধূপকাঠির কারখানা দেখেই নাকি এই ব্যবসার কথা তাঁর মাথায় আসে বলে জানিয়েছেন তেজপ্রতাপ। এই ভিভিআইপি (Vvip) ধূপের প্যাকেটের দাম ৯০ থেকে হাজার টাকা।

আরও পড়ুন:শুভেন্দুর দেহরক্ষীর রহস্যমৃত্যুর তদন্তে এবার নামছে CID

 

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...