Sunday, June 7, 2026

মুখে নয় পায়ে ঝুলছে মাস্ক, উত্তরাখণ্ডের মন্ত্রীর কীর্তি এখন ভাইরাল

Date:

Share post:

করোনা বিধি (covid protocol) মেনে মাস্ক (mask) তিনি পরেছেন। কিন্তু সেটা মুখে নয় পায়। আর এই অবস্থায় দিব্যি দাপট দেখিয়ে তিনি মিটিং করে যাচ্ছেন। আর সোশ্যাল মিডিয়ার (viral video in social media) দৌলতে এই ছবি এবং ভিডিও ভাইরাল হতে বেশিক্ষণ লাগেনি। মুহূর্তের মধ্যেই দেশজুড়ে শুরু হয়ে যায় সমালোচনা এবং নিন্দার ঝড়। উত্তরাখণ্ডের মন্ত্রীর মাস্কহীন মুখ এখন ভাইরাল। যে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) সবচেয়ে যে বিষয়টা চর্চা হচ্ছে তা হল, মন্ত্রীর মুখে মাস্ক না থাকলেও তা আছে পায়ে। পায়ের বুড়ো আঙুলে দিব্যি ঝুলছে সার্জিক্যাল মাস্ক।

 

এই ভাইরাল ভিডিও দেখে কংগ্রেস নেতারা একযোগে আক্রমণ করেছে বিজেপিকে। কংগ্রেস মুখপাত্র গরিমা দাসাউনি টুইট করে লিখেছেন, “এটাই শাসক দলের অবস্থা। আর তারা মাস্ক না পরার জন্য সাধারণ মানুষের কাছ থেকে জরিমানা আদায় করে।” আরেক কংগ্রেস নেতা পঙ্কজ পুনিয়া টুইটে লিখেছেন, “এটাই মাস্ক পরার সঠিক পদ্ধতি।” আম আদমি পার্টির মুখপাত্র অমরজিৎ সিং কটাক্ষ করে লিখেছেন, “মন্ত্রীদের কাছ থেকে সবাই শিখুন মাস্ক কোথায় রাখতে হয়!”

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...