Friday, April 3, 2026

বাবাকে নিয়ে গুজব ছড়াবেন না: আবেদন শ্রেয়া পান্ডের

Date:

Share post:

শুক্রবার থেকে অত্যন্ত সংকটজনক অবস্থায় বাইপাসের ধারে এর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে (Sadhan Pande)। রবিবার, সকালে বাবার শারীরিক পরিস্থিতির কথা সংবাদমাধ্যমে জানিয়েছেন কন্যা শ্রেয়া পান্ডে (Shreya Pande)। একই সঙ্গে তাঁর অভিযোগ, বর্ষীয়ান এই রাজনীতিবিকে নিয়ে ভিত্তিহীন ও ভুল খবর ছড়ানো হচ্ছে। সাধন-কন্যার আবেদন ভিত্তিহীন প্রচার থেকে সকলে যেন বিরত থাকেন।

শনিবার রাতেই মন্ত্রীকে নিয়ে নানা গুজব ছড়াতে শুরু করে। নেটমাধ্যমে তা ছড়িয়ে পড়ে। রবিবার সকালে বিবৃতি প্রকাশ করে মানিকতলার বিধায়কের কন্যা বলেন, “কিছু জায়গায় আমার বাবার সম্পর্কে ভিত্তিহীন ও ভুল খবর ছড়িয়েছে। দয়া করে এ জাতীয় গুজব থেকে বিরত থাকুন”। নিজের ফেসবুক (Facebook) অ্যাকাউন্টে থেকেও একটি ভিডিও প্রকাশ করে শ্রেয়া জানান, তিনি ও তাঁর মা যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছেন। এই পরিস্থিতিতে যেন কোনও গুজব ছড়ানো না হয়। শ্রেয়ার আবেদন, এই সময়ে তাঁর বাবার সুস্থতা কামনা করে সবাই যেন প্রার্থনা করেন।

শুক্রবার, প্রায় অচৈতন্য অবস্থায় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সাধন পান্ডকে। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসক নবারুণ রায়ের তত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর৷ শ্বাসকষ্ট, কাশির সঙ্গে অস্বাভাবিক রক্তচাপের সমস্যাও দেখা দিয়েছে। হৃদস্পন্দন অনিয়মিত। নিউমোনিয়া ধরা পড়েছে। মস্তিষ্কেও অত্যন্ত প্রভাব পড়েছে। সোমবারের আগে হাসপাতাল কর্তৃপক্ষ কোনও সিদ্ধান্তে আসতে পারছে না।

আরও পড়ুন:জন্মদিনেই তরুণের রহস্যমৃত্যু! গ্রেফতার বন্ধু

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...