Friday, June 26, 2026

একই দিনে দুটি চিতাবাঘের পচাগলা দেহ মিলল ডুয়ার্সে

Date:

Share post:

একই দিনে কযেক ঘণ্টার ব্যবধানে দুটি চিতাবাঘের পচাগলা দেহ উদ্ধার হয়েছে ডুয়ার্সের জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমায়। একটি চিতাবাঘের দেহ সকালের দিকে উদ্ধার হয়েছে মালবাজারের গুড হোপ চা বাগান এলাকায়। দ্বিতীয়টির দেহ মিলেছে লাগোয়া মেটেলি ব্লকের আইভিল চা বাগানে। চিতাবাঘ দুটিকে বিষ মেশানো খাবার খাইয়ে মারা হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এলাকার বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় বেশ কিছু দিন ধরেই চিতাবাঘের উপদ্রব চলছিল। কয়েকবার খাঁচাও পাতা হয়। কিন্তু লাভ হয়নি।

বন দফতর জানিয়েছে, গুড হোপ এলাকায় উদ্ধার হওয়া চিতাবাঘের দেহটি পূর্ণবয়স্ক পুরুষের। দ্বিতীয়টি স্ত্রী চিতাবাঘের। সেটিও পূর্ণবয়স্ক। চোরাশিকারিদের হাত রয়েছে কি না তাও তদন্ত করছে বন দফতর। তবে ওই এলাকায় বন দফতরের একাংশের নজরদারি ঢিলেঢালা বলে অভিযোগ করেছেন পরিবেশপ্রেমীদের অনেকেই।

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...