Saturday, April 4, 2026

অন ডিমান্ড: মান্থলি টিকিট ছাড়াও এবার ওঠা যাবে ট্রেনে

Date:

Share post:

করোনা পরিস্থিতির(covid situation) কারণে গত মে মাস থেকে রাজ্যে বন্ধ রয়েছে লোকাল ট্রেন(local train) চলাচল। শুধুমাত্র জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত ও নির্দিষ্ট কিছু সংস্থায় কর্মরত কর্মীদের ট্রেনে যাতায়াতের অনুমতি দেওয়া ছিল রেলের তরফে। সে ক্ষেত্রে শুধুমাত্র মান্থলি টিকিটেই যাতায়াতের সুবিধা চালু করেছিল রেল। সম্প্রতি এই নিয়মে আনা হয়েছে পরিবর্তন। এখন থেকে অন ডিমান্ড(on demand) ব্যবস্থার প্রেক্ষিতে স্টাফ স্টেশন লোকাল ট্রেনে চড়ার অনুমতি পাবেন অন্যান্য ক্ষেত্রের মানুষরাও।

রেল সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার থেকে শিয়ালদা সহ বেশকিছু স্টেশনে এই পদ্ধতিতে ট্রেনের টিকিট দেওয়ার কাজ শুরু হয়েছে। অন ডিমান্ড ব্যবস্থা বলতে রেলের তরফে জানানো হয়েছে, জরুরী ক্ষেত্রের জন্যই এই সুবিধা পাবেন যাত্রীরা। এক্ষেত্রে যাত্রীদের মান্থলি টিকিট কাটার কোন প্রয়োজন নেই। ফলে জরুরী কাজের জন্য যেদিন যাতায়াত করবেন সেই দিনেরই টিকিট কাটা যাবে। তবে টিকিট বুক করার সময় জানাতে হবে কোথায় কী জরুরী কাজের জন্য যাওয়া হচ্ছে। ট্রেন যাত্রীদের ক্ষোভের মুখে পড়ে অবশেষে এই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অন ডিমান্ড পদ্ধতি বলতে, কোনও ব্যক্তি যদি কোথাও ওষুধ কিনতে যান, রোগীর সঙ্গে সাক্ষাৎ করতে যেতে চান, বা অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শ নিতে যেতে চান এই সকল ক্ষেত্রেই দেওয়া হচ্ছে অনুমতি।

আরও পড়ুন:পৈশাচিক: মৃত্যুর পর দানিশের মাথা গাড়ির চাকায় পিষে দেয় তালিবানরা

উল্লেখ্য, গত শনিবার জয়েন্ট পরীক্ষার দিন এডমিট কার্ড দেখিয়ে স্টাফ স্পেশাল ট্রেনে ওঠার অনুমতি পেয়েছিলেন যাত্রীরা। একইভাবে আগামী ২৩, ২৪, ২৬ ও ৩১ জুলাই রয়েছে রেলের পরীক্ষা। এই দিনগুলিতেও ছাড় পাবেন পরীক্ষার্থীরা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...