Tuesday, April 7, 2026

পুলিশ-CID নয়, তাঁর বিরুদ্ধে মামলার তদন্ত করুক CBI! হাইকোর্টে আর্জি শুভেন্দুর

Date:

Share post:

রাজ্যের মন্ত্রী থাকাকালীন শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikary) প্রাক্তন দেহরক্ষীর (Bodyguard) মৃত্যুর তদন্তে নেমেছে CID. শুধু তাই নয় রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা (LOP) তথা অধুনা বিজেপি (BJP) নেতা শুভেন্দুর বিরুদ্ধে সাম্প্রতিকালে একাধিক ফৌজদারি মামলার জোরদার তদন্ত চলছে। একইসঙ্গে একাধিক অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলাও রুজু করেছে পুলিশ।

এই ইস্যুতে এবার কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। উচ্চ আদালতে তাঁর আবেদন, তাঁর বিরুদ্ধে সমস্ত FIR খারিজ করে দেওয়া হোক। আর এরপরও সত্য উদ্ঘাটনে তদন্ত হলে তা করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI. বিজেপি নেতা শুভেন্দুর অভিযোগ, রাজ্য সরকার তাঁর বিরুদ্ধে ভুয়ো মামলা করে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা করছে। তবে শুভেন্দুর এই আর্জি হাইকোর্টে আদৌ গৃহীত হবে কিনা, কিংবা গৃহীত হলেও তার শুনানি কবে সেটা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন- লাল-হলুদের ঝামেলা নিয়ে কোন মন্তব্য করবে না AIFF, জানালেন সচিব কুশল দাস

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...