Saturday, April 4, 2026

মার্কিন চর সন্দেহে আফগান যুবকের শিরচ্ছেদ করল তালিবানরা

Date:

Share post:

আফগানিস্তানে মার্কিন সেনার অনুবাদক(translator) হিসেবে কাজ করা দোভাষী সোহেল পার্দিসের শিরশ্ছেদ করল তালিবান জঙ্গিরা(taliban terrorist)। নিশংস এই হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসার পর রীতিমতো আতঙ্কে রয়েছেন আফগানিস্তানে(Afghanistan) মার্কিন সেনার(American army) হয়ে কাজ করা প্রায় ১৮ হাজার আফগানি।

জানা গিয়েছে, ঈদ উপলক্ষে বোনকে বাড়ি আনতে সোহেল আফগানিস্তানের রাজধানী কাবুল(Kabul) থেকে খোস্ত প্রদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথে তালিবান জঙ্গিরা সোহেলের পথ আটকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তালিবানরা সোহেলের গাড়ি আটকানোর পর সোহেলকে গাড়ি থেকে রীতিমতো ধাক্কা মেরে বাইরে নিয়ে আসে। এরপর রাস্তাতেই তাঁর শিরচ্ছেদ করা হয়। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে গত ১২ মে। এই ঘটনার একদিন আগেই সোহেল জানিয়েছিলেন, তিনি তালিবানের তরফে খুনের হুমকি পেয়েছেন। ‌

আরও পড়ুন:প্রতিবাদের মধ্যেই শুরু টোকিও অলিম্পিক্স, উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় পতাকা হাতে মনপ্রীতরা

জানা গিয়েছে, মার্কিন সেনা আফগানিস্তানে থাকাকালীন সোহেল মার্কিন সেনার হয়ে অনুবাদকের কাজ করতো। সোহেলের বন্ধু আব্দুল্লাহ আউবি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএনকে জানান, “সোহেলকে তালিবানরা জানায়, সোহেল নাকি আমেরিকার গুপ্তচর। ফলে তাঁকে এবং তাঁর গোটা পরিবারকে খুন করা হবে।” যদিও গত জুন মাসে তালিবানের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছিল, মার্কিন বাহিনী আফগানিস্তানে থাকাকালীন তাদের হয়ে কাজ করা আফগান ব্যক্তিদের কোনওরকম ক্ষতি করা হবে না। তা সত্ত্বেও চলছে এই ধরনের নৃশংস হত্যা। তবে এ প্রসঙ্গে তালিবানের মুখপাত্র সিএনএনকে জানায়, ‘কী ঘটেছে আমি জানি না। তবে খোঁজ নেওয়ার চেষ্টা করছি। কিন্তু এটাও ঠিক, কিছু ঘটনা এমন ভাবে দেখানো হচ্ছে যা আদৌ ঘটেনি।’ এদিকে নৃশংস হত্যাকাণ্ডের পর রীতিমতো আতঙ্কিত মার্কিন সেনার হয়ে কাজ করা আফগানিস্তানের বাসিন্দারা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...