Monday, March 23, 2026

অবৈধভাবে বাংলাদেশ থেকে লোক ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা

Date:

Share post:

অবৈধভাবে মোটা টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে ভারতে লোক ঢোকানোর অভিযোগে গ্রেফতার হিঙ্গলগঞ্জের বিজেপি নেতা (BJP Leader) নিমাই রায়। বিজেপি নেতা সহ ৫ জন বাংলাদেশিকেও গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হেমনগর থানার শামসেরনগরের কমলাখালি এলাকায়।

বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ, টাকার বিনিময়ে অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে মানুষ পারাপার করাতেন তিনি। শনিবার ভোররাতে নৌকো করে বাংলাদেশীদের নিয়ে কালিন্দী নদী পার হয়ে শামসেরনগরের কমলাখালিতে আসেন তিনি। এতজন মানুষকে একসঙ্গে এত ভোরে দেখে সন্দেহ হয় গ্র্রামবাসীদের। তারা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয়।  এরপর পুলিশ এসে ওই পাঁচ বাংলাদেশির সঙ্গে বিজেপি নেতা নিমাই রায়কেও গ্রেফতার করে। ধৃত ৫ বাংলাদেশি সহ ওই বিজেপি নেতাকে এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। ধৃত বিজেপি নেতা নিমাই শুধুই পাচারচক্রের সঙ্গে জড়িত নাকি অন্য কোনও উদ্দেশ্য আছে তা পুলিশ তদন্ত করে দেখছে।

আরও পড়ুন- দিল্লি আনলক: ১০০ শতাংশ যাত্রী নিয়ে চলবে বাস- মেট্রো

Related articles

অনামী ত্যাগীই নাইটদের তুরুপের তাস! জেনে নিন কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ

দুয়ারে আইপিএল। সব দলেরই প্রস্তুতি চলছে জোর কদমে। প্রতি মরশুমের আইপিএলেই (IPL) একাধিক তরুণ ক্রিকেটার নজর কাড়েন, এমনকি...

পুরনো মেজাজে দিলীপ, খড়্গপুরে নির্বাচনী প্রচার-মঞ্চ থেকে পুলিশকে হুমকি!

জায়গা পেয়েই পুরনো মেজাজে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কেন্দ্রের বিজেপি প্রার্থী হওয়ার পরে নির্বাচনী প্রচারে ফের হুমকি দেওয়া...

সিনিয়র সিটিজেন হয়েও খেলবেন! আইপিএল শুরুর আগেই ধোনির গুগলি

বিগত কয়েক মরশুমের মতোই আইপিএল (IPL) শুরুর আগে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) অবসর নিয়ে চর্চা তুঙ্গে।...

চিংড়িহাটা মেট্রোর পিলার নির্মাণে হাইকোর্টের রায়েই সম্মতি সুপ্রিম কোর্টের

উন্নয়নের কাজ যাতে বন্ধ না হয় তার জন্য কলকাতা হাই কোর্টের রায়কেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। চিংড়িহাটা মেট্রোর...